৩৭/৫. অধ্যায়ঃ
জাহান্নামীদের খাদ্যদ্রব্যের বর্ণনা
জামে তিরমিযী : ২৫৮৭
জামে তিরমিযীহাদিস নম্বর ২৫৮৭
حَدَّثَنَا سُوَيْدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سَعِيدِ بْنِ يَزِيدَ أَبِي شُجَاعٍ، عَنْ أَبِي السَّمْحِ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (وَهُمْ فِيهَا كَالِحُونَ) قَالَ " تَشْوِيهِ النَّارُ فَتَقَلَّصُ شَفَتُهُ الْعُلْيَا حَتَّى تَبْلُغَ وَسَطَ رَأْسِهِ وَتَسْتَرْخِي شَفَتُهُ السُّفْلَى حَتَّى تَضْرِبَ سُرَّتَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَأَبُو الْهَيْثَمِ اسْمُهُ سُلَيْمَانُ بْنُ عَمْرِو بْنِ عَبْدٍ الْعُتْوَارِيُّ وَكَانَ يَتِيمًا فِي حِجْرِ أَبِي سَعِيدٍ .
আবূ সা’ঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) “সেখানে তারা থাকবে বীভৎস চেহারায়”– (সূরা আল-মু’মিনূন: ১০৪) আয়াত প্রসঙ্গে বলেন: তাদের মুখমণ্ডল অগ্নিদগ্ধ হবে, উপরের ঠোঁট কুঞ্চিত হয়ে মাথার মাঝখানে এসে যাবে এবং নিচের ঠোঁট নাভীর সাথে আছাড় খাবে।
আবূ ‘ঈসা বলেনঃ এ হাদিসটি হাসান, সহীহ গারীব। আবুল হাইসামের নাম সুলাইমান ইবনু ‘আমর ইবনু ‘আবদুল উতওয়ারী। তিনি ইয়াতীম হিসেবে আবূ সা’ঈদ (রাঃ)–এর তত্ত্বাবধানে প্রতিপালিত হন।
