১/২. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৩৬ - সূক্ষ্ম শির্ক থেকে বাঁচার দোয়া
রিয়া থেকে সতর্কী করণ। কোন ব্যক্তি রিয়ার আশংকা করলে কি বলবে
গোপন শির্ক থেকে বাঁচার দোয়া ও সতর্কতা
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ৩৬
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৩৬
(حسن لغيره) عَنْ أَبِي عَلِيٍّ رَجُلٍ مِنْ بَنِي كَاهِلٍ قَالَ خَطَبَنَا أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا هَذَا الشِّرْكَ فَإِنَّهُ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلِ فَقَامَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ حَزْنٍ وَقَيْسُ بْنُ المُضَارِبِ فَقَالَا وَاللَّهِ لَتَخْرُجَنَّ مِمَّا قُلْتَ أَوْ لَنَأْتِيَنَّ عُمَرَ مَأْذُونٌ لَنَا أَوْ غَيْرُ مَأْذُونٍقَالَ بَلْ أَخْرُجُ مِمَّا قُلْتُ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَقَالَ أَيُّهَا النَّاسُ اتَّقُوا هَذَا الشِّرْكَ فَإِنَّهُ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلِ فَقَالَ لَهُ مَنْ شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ وَكَيْفَ نَتَّقِيهِ وَهُوَ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلِ يَا رَسُولَ اللَّهِ قَالَ قُولُوا اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نُشْرِكَ بِكَ شَيْئًا نَعْلَمُهُ وَنَسْتَغْفِرُكَ لِمَا لَا نَعْلَمُ *رواه أحمد والطبراني
আবু আলী হতে বর্ণিতঃ
তিনি বনূ কাহেলের জনৈক ব্যক্তি। তিনি বলেনঃ আবু মূসা আশআরী (রাঃ) একদা আমাদের সম্মুখে বক্তৃতা করলেন। তিনি বললেনঃ হে লোক সমাজ! তোমরা এই শির্ককে ভয় কর। কেননা উহা পিপীলিকার চলার শব্দ থেকেও গোপন ও সূক্ষ্ম। একথা শুনে আবদুল্লাহ বিন হাযন ও কায়স বিন মুযারেব তাঁর কাছে উঠে গিয়ে বললেনঃ আপনি যা বলেছেন অবশ্যই তার সূত্র আমাদেরকে বলবেন। অন্যথা আমরা ওমার বিন খাত্তাব (রাঃ)এর কাছে যাব, তিনি আমাদেরকে অনুমতি দিবেন বা না দিবেন।তিনি বললেনঃ বরং আমি যা বলেছি তার সূত্র বলছি। একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সামনে খুতবা দিলেন। তিনি বললেনঃ “হে মানব মণ্ডলী! তোমরা শির্ককে ভয় কর (তা থেকে বেঁচে থাক)। কেননা উহা পিপীলিকার চলার শব্দ থেকেও গোপন বা সূক্ষ্ম।” তখন আল্লাহ যাকে চাইলেন এমন এক ব্যক্তি বললেনঃ হে আল্লাহর রাসূল! কিভাবে আমরা তা থেকে বেঁচে থাকব, অথচ উহা পিপীলিকার চলার শব্দের চেয়েও গোপন?তিনি বললেনঃ তোমরা এই দোয়া বলবেঃ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نُشْرِكَ بِكَ شَيْئًا نَعْلَمُهُ وَنَسْتَغْفِرُكَ لِمَا لَا نَعْلَمُ (আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আন নুশরেকা বেকা শাইআন তা’লামুহু ওয়া নাসতাগাফেরুকা লিমা লা না’লামুহু) হে আল্লাহ জেনে শুনে কোন কিছুকে তোমার সাথে শরীক করা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং না জেনে শির্ক হয়ে গেলে তা থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
(হাদীসটি বর্ণনা করেছেন আহমদ ও ত্বাবরানী)
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে শির্কের সূক্ষ্মতা খুব শক্তভাবে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শির্ক পিপিলিকার চলার শব্দ থেকেও গোপন হতে পারে। সাহাবীদের পক্ষ থেকে প্রশ্ন আসে, এত সূক্ষ্ম বিষয় থেকে কীভাবে বাঁচা যাবে? উত্তরে একটি দোয়া শেখানো হয়েছে: হে আল্লাহ, আমরা জেনে তোমার সাথে কোনো কিছুকে শরীক করা থেকে তোমার আশ্রয় চাই এবং যা আমরা জানি না, তার জন্য তোমার কাছে ক্ষমা চাই। এই দোয়া আমাদের শেখায়, মানুষ নিজের অন্তরের সব সূক্ষ্ম রোগ সব সময় বুঝতে পারে না। তাই সতর্কতা, আত্মপরীক্ষা এবং আল্লাহর কাছে আশ্রয়—সবই দরকার। বিশেষ করে রিয়া, আত্মপ্রদর্শন ও প্রশংসার আকাঙ্ক্ষা থেকে বাঁচতে এই হাদিস খুব প্রাসঙ্গিক।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শির্ক কখনো খুব সূক্ষ্মভাবে অন্তরে ঢুকতে পারে।
- জানা ও অজানা ভুলের জন্য আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা চাওয়া দরকার।
- রিয়া থেকে বাঁচতে দোয়া ও আত্মপরীক্ষা জরুরি।
- মানুষ নিজের সব গোপন দুর্বলতা বুঝতে পারে না, তাই আল্লাহর সাহায্য দরকার।
