১/১. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ২০ - গোপন সদকা ও ভালো ফলের আশা

ইখলাস, সত্যবাদিতা ও সৎ নিয়তের প্রতি উদ্বুদ্ধ করণঃ

গোপন সদকা: ভুল হাতে গেলেও আল্লাহ কল্যাণ দিতে পারেন

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ২০

(صحيح) عَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُم أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَجُلٌ لَأَتَصَدَّقَنَّ الليلة بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى سَارِقٍ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَيْ زَانِيَةٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَيْ غَنِيٍّ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى غَنِيٍّ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى سَارِقٍ وَعَلَى زَانِيَةٍ وَعَلَى غَنِيٍّ فَأُتِيَ فَقِيلَ لَهُ أَمَّا صَدَقَتُكَ عَلَى سَارِقٍ فَلَعَلَّهُ أَنْ يَسْتَعِفَّ عَنْ سَرِقَتِهِ وَأَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا أَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا وَأَمَّا الْغَنِيُّ فَلَعَلَّهُ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ.(رواه البخاري واللفظ له ومسلم والنسائي وقالا فيه: فقيل له أما صدقتك فقد تقبلت ثم ذكر الحديث

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “(বনী ইসরাঈলের) জনৈক ব্যক্তি একদা বলল, অবশ্যই আমি কিছু দান করব। এ উদ্দেশ্যে সে স্বীয় দান নিয়ে বের হল, এবং (গোপনীয়তার কারণে নিজের অজান্তে) এক চোরের হাতে তা রেখে দিল। সকালে মানুষে বলাবলি করতে লাগল, (কি আশ্চর্য!) আজ রাতে এক চোরকে দান করা হয়েছে। সে বলল, হে আল্লাহ চোরের হাতে আমার দান যাওয়ার কারণে সকল প্রশংসা তোমার জন্য। অবশ্যই। (আবার) দান করব।অতঃপর সে তার দান নিয়ে বের হল এবং এক ব্যভিচারিণীর হাতে রেখে দিল। সকালে মানুষ বলাবলি করতে লাগল, (কি আশ্চর্য!) গত রাতে একজন ব্যভিচারিণীকে দান করা হয়েছে। সে বলল, হে আল্লাহ ব্যভিচারিণীকে দান করার কারণে সমস্ত প্রশংসা তোমারই প্রাপ্য। অবশ্যই। (আবার সাদকা করব)। সে তার দান নিয়ে বের হল অতঃপর এক ধনী লোকের হাতে দিয়ে দিল। সকালে মানুষ বলতে লাগল, (আশ্চর্য ব্যাপার!)। আজ রাতে একজন ধনী মানুষকে দান করা হয়েছে। সে বললঃ হে আল্লাহ যাবতীয় প্রশংসা তোমারই প্রাপ্য চোরের, ব্যভিচারিণী এবং ধনী লোককে দান করার কারণে।তাকে স্বপ্ন মারফত বলা হল, তোমার দান চোরের হাতে যাওয়ার কারণে- হতে পারে সে চুরি থেকে বিরত থাকবে। আর ব্যভিচারিণী, হতে পারে সে এ দানের কারণে ব্যভিচার থেকে পবিত্র হবে। আর ধনী ব্যক্তি এ থেকে শিক্ষা গ্রহণ করে হতে পারে, ফলে সেও তার সম্পদ থেকে দান করবে।”

(বুখারী, মুসলিম ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন) তবে মুসলিম ও নাসাঈর বর্ণনায় এসেছেঃ তাকে স্বপ্ন মারফত বলা হল, তোমার সাদকা কবুল করা হয়েছে ...। তারপর হাদীসের বাকি অংশ উল্লেখ করেন।

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ২০-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তির সদকার ঘটনা এসেছে। তিনি রাতে দান করতে বের হন। প্রথম রাতে তাঁর দান এক চোরের হাতে যায়। মানুষ তা নিয়ে আলোচনা করলে তিনি আল্লাহর প্রশংসা করেন এবং আবার দান করার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় রাতে তা এক ব্যভিচারিণীর হাতে যায়। তৃতীয় রাতে তা এক ধনী ব্যক্তির হাতে যায়। প্রতিবারই তিনি আল্লাহর প্রশংসা করেন। পরে স্বপ্নের মাধ্যমে তাকে জানানো হয়, চোর হয়তো এই দানের কারণে চুরি থেকে বিরত থাকবে; ব্যভিচারিণী হয়তো এ কারণে পাপ থেকে পবিত্রতার পথে ফিরবে; আর ধনী ব্যক্তি হয়তো শিক্ষা নিয়ে নিজের সম্পদ থেকে দান করবে। মুসলিম ও নাসাঈর বর্ণনায় সদকা কবুল হওয়ার কথাও এসেছে। এই হাদিস সদকার নিয়ত, আল্লাহর অদৃশ্য হিকমত এবং মানুষের সীমিত ধারণার কথা শেখায়। বাহ্যিকভাবে ফল অপ্রত্যাশিত হলেও আল্লাহ তাতে কল্যাণ রাখতে পারেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সদকায় নিয়ত খাঁটি হলে আল্লাহ তাতে কল্যাণ দিতে পারেন।
  • মানুষ বাহ্যিক দিক দেখে, কিন্তু আল্লাহ ফলের পথ জানেন।
  • দান কারও জীবনে ভালো পরিবর্তনের কারণ হতে পারে।
  • অপ্রত্যাশিত ফল দেখেও আল্লাহর প্রশংসা করা সুন্দর আচরণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন