৩/৮. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১২৭ - চার বিষয়ের হিসাব
জ্ঞান লাভ করে আমল না করা এবং যা করে না তা বলার প্রতি ভীতি প্রদর্শনঃ
চার বিষয়ের হিসাব: বয়স, যৌবন, সম্পদ ও বিদ্যা
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ১২৭
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১২৭
(صحيح) ورواه البيهقي وغيره من حديث معاذ بن جبل عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال ماَ تُزاَلُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعٍ: عَنْ عُمْرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَعَنْ عِلْمِهِ ماَذَا عَمِلَ فِيْهِ؟
মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
হাদীসটি বায়হাক্বী প্রমুখ মুআ’য বিন জাবাল (রাঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ “কিয়ামত দিবসে বান্দার পদদ্বয় নড়বে না যে পর্যন্ত তাকে চারটি বিষয়ে জিজ্ঞাসা না করা হয়ঃ(১) তার বয়স সম্পর্কে কিভাবে তা লয় করেছে।(২) তার যৌবন সম্পর্কে কিভাবে তাকে পুরাতন করেছে।(৩) তার সম্পদ সম্পর্কে কিভাবে তা উপার্জন করেছে? এবং কোন পথে তা খরচ করেছে।(৪) আর তার বিদ্যা সম্পর্কে তা দ্বারা কি আমল করেছে?”
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিয়ামতের দিনে চারটি বিষয়ে প্রশ্নের কথা বলা হয়েছে। বান্দার পা নড়বে না, যতক্ষণ না তাকে তার বয়স, যৌবন, সম্পদ এবং বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। বয়স কীভাবে কাটাল, যৌবন কীভাবে পুরাতন করল, সম্পদ কীভাবে উপার্জন করল এবং কোন পথে খরচ করল, আর বিদ্যা দিয়ে কী আমল করল—এসব প্রশ্ন মানুষকে নিজের জীবন নিয়ে ভাবতে শেখায়। বিশেষ করে যৌবনের কথা আলাদা করে আসা আমাদের সতর্ক করে। শক্তি, সময়, শেখার ক্ষমতা ও কাজ করার সুযোগ—এসব সময়ের সঙ্গে কমে যায়। তাই এই নেয়ামতগুলোকে হালকা করে দেখা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বয়স ও যৌবন আল্লাহর নেয়ামত; এগুলো অবহেলায় নষ্ট করা উচিত নয়।
- সম্পদের উৎস ও ব্যয়—দুই দিকেই হিসাব হবে।
- বিদ্যা শেখার পর তা অনুযায়ী আমল করা জরুরি।
- কিয়ামতের জবাবদিহির চিন্তা জীবনকে সোজা রাখতে সাহায্য করে।
