১/৫১. অধ্যায়ঃ

আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব

আল্লাহ তা’আলা বলেন,﴿قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣﴾[الزمر: ٥٣]অর্থাৎ “ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবেন। নিশ্চয় তিনই চরম ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা যুমার ৫৩ আয়াত)তিনি আরো বলেন,﴿وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ﴾[سبا: ١٧]অর্থাৎ “আমি অকৃতজ্ঞ (বা অস্বীকারকারী)কেই শাস্তি দিয়ে থাকি। (সূরা সাবা ১৭ আয়াত)আরো অন্য জায়গায় তিনি বলেন,﴿ إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ ٤٨﴾[طه: ٤٨]অর্থাৎ “নিশ্চয় আমাদের প্রতি অহী (প্রত্যাদেশ) প্রেরণ করা হয়েছে যে, শাস্তি তার জন্য, যে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়।” (সূরা ত্বাহা ৪৮ আয়াত)আল্লাহ তা’আলা বলেন,﴿ وَرَحۡمَتِي وَسِعَتۡ كُلَّ شَيۡءٖۚ﴾[الاعراف: ١٥٦]অর্থাৎ “আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত।” (সূরা আ’রাফ ১৫৬ আয়াত)

নেক আমল পাপ মুছে দেয়: নামাযের সংশোধনী শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২৩/৪৩৯

وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه: أنَّ رَجُلاً أصَابَ مِن امْرَأة قُبْلَةً، فَأتَى النَّبيَّ صلى الله عليه وسلم فَأخْبَرَهُ، فَأنْزَلَ اللهُ تَعَالَى: ﴿ وأقم الصلاة طرفي النهار وزلفاً من الليل إن الحسنات يذهبن السيئات﴾ [هود: ١١٤] فَقَالَ الرجل: أَلِي هَذَا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ؟ قَالَ: «لِجَمِيعِ أُمَّتِي كُلِّهِمْ ». مُتَّفَقٌ عَلَيهِ

ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি এক মহিলাকে চুমা দিয়ে ফেলে। পরে সে নবী (ﷺ) এর নিকট এসে বিষয়টি জানায়। তখন আল্লাহ তা’আলা এই আয়াত অবতীর্ণ করেন, ’’দিনের দু’প্রান্তে সকাল ও সন্ধ্যায় এবং রাতের প্রথম ভাগে নামায কায়েম কর। নিশ্চয়ই পুণ্যরাশি পাপরাশিকে মিটিয়ে দেয়।’’ (সূরা হূদ ১১৪) লোকটি জিজ্ঞেস করল, ’হে আল্লাহর রাসূল! এ কি শুধু আমার জন্য?’ তিনি বললেন, ’’না, এ আমার সকল উম্মতের জন্য।’’ (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ৫২৬, ৪৬৮৭, মুসলিম ২৭৬৩, তিরমিযী ৩১১২, ৩১১৪, আবূ দাউদ ৪৪৬৮, ইবনু মাজাহ ১৩৯৮, ৪২৫৪, আবূ দাউদ ৩৬৪৫, ৩৮৪৪, ৪০৮৩, ৪২৩৮, ৪৩১৩

রিয়াদুস সালেহীন হাদিস ২৩/৪৩৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি একটি ভুল কাজ করার পর নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বিষয়টি জানায়। তখন আল্লাহ আয়াত নাযিল করেন, দিনের দু’প্রান্তে এবং রাতের প্রথম ভাগে নামায কায়েম করতে; নিশ্চয়ই নেক কাজ পাপকে দূর করে দেয়। লোকটি জিজ্ঞেস করল, এই শিক্ষা কি শুধু তার জন্য? রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বললেন, না, এটি তাঁর সব উম্মতের জন্য। এখানে বড় শিক্ষা হলো, ভুল হয়ে গেলে তা লুকিয়ে গুনাহে পড়ে থাকা নয়; বরং আল্লাহর দিকে ফিরে আসা, নামায কায়েম করা এবং নেক আমল বাড়ানো। হাদিসটি পাপকে ছোট করে না; বরং নেক আমল ও নামাযের মাধ্যমে সংশোধনের রাস্তা দেখায়। তাই মুমিনের উচিত ভুলের পর দ্রুত আল্লাহমুখী হওয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নেক আমল পাপ মোচনের কারণ হতে পারে।
  • ভুলের পর নামায ও আল্লাহর দিকে ফেরা গুরুত্বপূর্ণ।
  • এই শিক্ষা শুধু একজনের জন্য নয়, পুরো উম্মতের জন্য।
  • গুনাহের পর হতাশ না হয়ে সংশোধনের পথে চলতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন