২২/৮১. অধ্যায়ঃ
মাসে তিনদিন সওম পালন করা
সুনানে নাসাঈ : ২৪০৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪০৪
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَرْمَلَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: أَوْصَانِي حَبِيبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلَاثَةٍ لَا أَدَعُهُنَّ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى أَبَدًا: «أَوْصَانِي بِصَلَاةِ الضُّحَى، وَبِالْوَتْرِ قَبْلَ النَّوْمِ، وَبِصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ»---[حكم الألباني] صحيح ق دون قوله لا أدعهن أبدا وعند خ معناه
আবূ যর (রাঃ) হতে বর্ণিতঃ
আমার বন্ধু রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তিনটি আমলের ওসিয়ত করেছেন। ইনশাআল্লাহ আমি সেগুলো কখনো পরিত্যাগ করব না। তিনি আমাকে চাশতের সালাত এবং ঘুমানোর পূর্বে বিতরের সালাত আদায় করার আর প্রত্যেক মাসে তিনদিন সাওম পালন করার জন্য ওসিয়ত করেছেন।
