২২/৮০. অধ্যায়ঃ

মাসে চারদিন সওম পালন করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪০৩

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي شُعْبَةُ، عَنْ زِيَادِ بْنِ فَيَّاضٍ، قَالَ: سَمِعْتُ أَبَا عِيَاضٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُمْ مِنَ الشَّهْرِ يَوْمًا وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «فَصُمْ يَوْمَيْنِ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «فَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ أَرْبَعَةَ أَيَّامٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصَّوْمِ صَوْمُ دَاوُدَ كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا»

আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবন আমর (রাঃ) বলেন, রসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন: তুমি প্রতি মাসে একদিন সাওম পালন কর। তাহলে অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওম পালনে সক্ষম। তিনি (ﷺ) বললেন, তবে তুমি দুইদিন সাওম পালন কর, অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তোমাকে দেওয়া হবে। আমি বললাম, আমি তো এর চেয়েও বেশি সামর্থ্য রাখি। তিনি (ﷺ) বললেন, তবে তুমি তিনদিন সাওম পালন কর, তাহলে বাকী দিনগুলোর সওয়াবও তোমাকে দেওয়া হবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। তিনি (ﷺ) বললেন, তবে তুমি চারদিন সাওম পালন কর, বাকী দিনগুলোর সওয়াবও তোমাকে দেওয়া হবে। আমি বললাম, আমি তো এর চেয়ে অধিক সামর্থ্য রাখি। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন, সর্বোত্তম সাওম হল দাউদ (আঃ)-এর সাওম। তিনি একদিন সাওম পালন করতেন আর একদিন সাওম ত্যাগ করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন