২১/১২১. অধ্যায়ঃ

অন্য প্রকার

মূসা আ., মৃত্যুর ফেরেশতা ও মৃত্যুকে বেছে নেওয়ার ঘটনা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২০৮৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: " أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ، فَلَمَّا جَاءَهُ صَكَّهُ، فَفَقَأَ عَيْنَهُ، فَرَجَعَ إِلَى رَبِّهِ، فَقَالَ: أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ، فَرَدَّ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ عَيْنَهُ، وَقَالَ: ارْجِعْ إِلَيْهِ، فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ، فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ، قَالَ: أَيْ رَبِّ، ثُمَّ مَهْ؟ قَالَ: الْمَوْتُ، قَالَ: فَالْآنَ، فَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ يُدْنِيَهُ مِنَ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ "، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلَوْ كُنْتُ ثَمَّ، لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الْأَحْمَرِ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

মূসা (আঃ)-এর কাছে মালাকুল মাওতকে প্রেরণ করা হলো। যখন মালাকুল মাওত তাঁর কাছে গেলেন তিনি তাঁকে এক চড় মারলেন। এতে তাঁর একটি চক্ষু বের হয়ে গেল। তিনি তাঁর রবের কাছে ফিরে গিয়ে বললেন: আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যুর আশা করেন না। আল্লাহ তা’আলা তাঁর চক্ষু ফিরিয়ে দিয়ে বললেন যে, এবার তাঁর কাছে ফিরে গিয়ে বলবে, তিনি যেন একটি গরুর পিঠে তাঁর হাত রাখেন। তাঁর হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেক পশমের পরিবর্তে এক বছর করে তাঁর আয়ু বৃদ্ধি করা হবে। তিনি (মূসা (আঃ)) বললেন, হে আমার রব! তারপর কী হবে? তিনি বললেন, মৃত্যু। তখন (মূসা (আঃ)) বললেন, তাহলে এখনই মৃত্যু হোক। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তাঁকে যেন বায়তুল মুকাদ্দাস হতে একখানা প্রস্তর নিক্ষেপের দূরত্ব পরিমাণ স্থানে রাখা হয়।রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যদি আমি সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে তাঁর কবর দেখিয়ে দিতাম। যা পথের এক পার্শ্বে লাল বালুর স্তূপের নিচে রয়েছে।

সুনানে আন-নাসায়ী হাদিস ২০৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় মূসা আলাইহিস সালাম, মৃত্যুর ফেরেশতা এবং মৃত্যুর সময় নিয়ে তাঁর সিদ্ধান্ত। মৃত্যুর ফেরেশতাকে তাঁর কাছে পাঠানো হলে মূসা আলাইহিস সালাম তাঁকে আঘাত করেন এবং ফেরেশতার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ তাঁর চোখ ফিরিয়ে দেন এবং আবার মূসা আলাইহিস সালামের কাছে পাঠান। তাঁকে বলা হয়, একটি গরুর পিঠে হাত রাখতে; হাতের নিচে যত পশম পড়বে, প্রতিটি পশমের বিনিময়ে এক বছর করে আয়ু দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম জানতে চান, এরপর কী হবে। উত্তর আসে—মৃত্যু। তখন তিনি বলেন, তাহলে এখনই মৃত্যু হোক। তিনি পবিত্র ভূমির কাছাকাছি থাকার দোয়া করেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আরও জানান, সেখানে থাকলে তিনি পথের পাশে লাল বালুর স্তূপের নিচে মূসা আলাইহিস সালামের কবর দেখিয়ে দিতেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দীর্ঘ আয়ুর পরও শেষ পরিণতি মৃত্যু—এ কথা হাদিসে স্পষ্ট হয়েছে।
  • মূসা আ. মৃত্যুর অনিবার্যতা জানার পর তখনই মৃত্যুকে বেছে নেন।
  • তিনি পবিত্র ভূমির কাছাকাছি দাফনের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন