৪/৪৪. অধ্যায়ঃ
যেসব অঙ্গের সাহায্যে সাজদাহ্ করতে হবে এবং সলাতে চুল, কাপড় ও মাথার বেণী ধরা থেকে বিরত থাকতে হবে।
সহিহ মুসলিম : ৯৮২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৯৮২
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أُمِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةٍ وَنُهِيَ أَنْ يَكُفَّ شَعْرَهُ وَثِيَابَهُ . هَذَا حَدِيثُ يَحْيَى . وَقَالَ أَبُو الرَّبِيعِ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَنُهِيَ أَنْ يَكُفَّ شَعْرَهُ وَثِيَابَهُ الْكَفَّيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالْقَدَمَيْنِ وَالْجَبْهَةِ .
ইব্নে ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-কে সাতটি অস্থির সাহায্যে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং মাথার চুল ও কাপড় ধরে রাখতে নিষেধ করা হয়েছে।হাদিসের এ বর্ণনাটি ইয়াহিয়ার।আবু রাবী' তাঁর বর্ণনায় বলেন, সাতটি অস্থির সাহায্যে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং চুল ও কাপড় আটকিয়ে রাখতে নিষেধ করা হয়েছে। (সাতটি অস্থি বা অঙ্গ হচ্ছে-) দুই হাতের তালু, দুই হাঁটু, দুই পা এবং কপাল।
ইসলামী ফাউন্ডেশনঃ ৯৭৭ ইসলামীক সেন্টারঃ ৯৮৮
