৪/৩৭. অধ্যায়ঃ
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সলাত আদায় করানোর নির্দেশ
সহিহ মুসলিম : ৯৩৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৯৩৩
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، - وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيُّ - عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَمَّ أَحَدُكُمُ النَّاسَ فَلْيُخَفِّفْ فَإِنَّ فِيهِمُ الصَّغِيرَ وَالْكَبِيرَ وَالضَّعِيفَ وَالْمَرِيضَ فَإِذَا صَلَّى وَحْدَهُ فَلْيُصَلِّ كَيْفَ شَاءَ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ তোমাদের কেউ যখন লোকেদের ইমামতি করে সে যেন সালাত হালকা এবং সংক্ষেপ করে। কেননা তাদের মধ্যে বালক, বৃদ্ধ, দুর্বল এবং রোগী ব্যক্তিরাও রয়েছে। সে যখন একাকী সালাত আদায় করবে, তখন যত ইচ্ছা দীর্ঘ সূরা পড়তে পারে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৯২৮, ইসলামীক সেন্টারঃ ৯৪০
