১/২১. অধ্যায়ঃ

মু’মিনদের মধ্যে একে অপরের চাইতে ঈমানের গুনে প্রাধান্য থাকা এবং এ বিষয়ে ইয়ামানবাসীরা অগ্রাধিকারপ্রাপ্ত

ইয়ামানীদের ঈমান, হিকমত ও নম্রতার প্রশংসা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৯৩

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، عَنْ شُعَيْبٍ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ جَاءَ أَهْلُ الْيَمَنِ هُمْ أَرَقُّ أَفْئِدَةً وَأَضْعَفُ قُلُوبًا الإِيمَانُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ السَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ وَالْفَخْرُ وَالْخُيَلاَءُ فِي الْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ قِبَلَ مَطْلِعِ الشَّمْسِ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের নিকট ইয়ামানের লোকেরা উপস্থিত হয়েছে। তারা নম্রচিত্ত ও কোমল হৃদয়ের অধিকারী। ঈমান ইয়ামানীদের মধ্যে এবং হিকমত ইয়ামানীদের। নম্রতা বকরিওয়ালাদের মধ্যে এবং অহংকার ও দাম্ভিকতা, চিৎকারকারী উট পালকের মধ্যে, যাদের অবস্থান সূর্যোদয়ের দিকে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৯৫, ইসলামীক সেন্টারঃ ৯৭

সহীহ মুসলিম হাদিস ৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, ইয়ামানের লোকেরা এসেছে; তারা নম্রচিত্ত ও কোমল হৃদয়ের অধিকারী। এরপর তিনি বলেছেন, ঈমান ইয়ামানীদের মধ্যে এবং হিকমত ইয়ামানীদের। একই বর্ণনায় বলা হয়েছে, নম্রতা বকরিওয়ালাদের মধ্যে এবং অহংকার ও দাম্ভিকতা চিৎকারকারী উট পালকদের মধ্যে, যাদের অবস্থান সূর্যোদয়ের দিকে। এখানে কয়েকটি বিষয় একসঙ্গে এসেছে—কোমল হৃদয়, ঈমান, হিকমত, নম্রতা এবং অহংকার থেকে সতর্কতা। হাদিসের ভাষা আমাদের মনে করিয়ে দেয়, হৃদয়ের কোমলতা ও নম্র আচরণ দ্বীনের সৌন্দর্যের অংশ। আর অহংকার ও দাম্ভিকতা মানুষকে কঠোর করে। তাই এই হাদিস মুসলিম চরিত্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কোমল হৃদয় ও নম্রতা প্রশংসিত গুণ।
  • ঈমান ও হিকমত আল্লাহর বড় দান।
  • অহংকার ও দাম্ভিকতা থেকে সতর্ক থাকা দরকার।
  • নিজের চরিত্রে নম্রতা আনার চেষ্টা করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন