৪/৩৫. অধ্যায়ঃ
ফাজরের সলাতের কিরাআত
সহিহ মুসলিম : ৯১৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৯১৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ عَمِّهِ، أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الصُّبْحَ فَقَرَأَ فِي أَوَّلِ رَكْعَةٍ { وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ} وَرُبَّمَا قَالَ { ق} .
যিয়াদ ইবনু ‘ইলাকাহ্ হতে তার চাচার সূত্রে হতে বর্ণিতঃ
তিনি (চাচা) নবী (ﷺ)-এর সাথে ফজরের সালাত আদায় করলেন। তিনি প্রথম রাকাতে “ওয়ান নাখলা বাসিকাতিন লাহা তালউন নাযীদ”- (সূরা ক্বাফ ৫০ : ১০) পাঠ করলেন। কখনো তিনি বলেছেন, নবী (ﷺ) সূরা ক্বাফ পাঠ করলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৯০৮, ইসলামীক সেন্টারঃ ৯২০
