৪/২৭. অধ্যায়ঃ

সলাতরত অবস্থায় শান্ত থাকার নির্দেশ, হাত দিয়ে ইশারা করা এবং সালামের সময় হাত উত্তোলন করা নিষেধ, প্রথম লাইন পূর্ণ করা এবং একে অপরের সাথে মিলিত হয়ে দাঁড়ানোর নির্দেশ

সালাতে স্থিরতা ও কাতার ঠিক রাখার নববী শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৮৫৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ مَا لِي أَرَاكُمْ رَافِعِي أَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمْسٍ اسْكُنُوا فِي الصَّلاَةِ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَرَآنَا حَلَقًا فَقَالَ ‏"‏ مَا لِي أَرَاكُمْ عِزِينَ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَقَالَ ‏"‏ أَلاَ تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهَا ‏"‏ ‏.‏ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهَا قَالَ ‏"‏ يُتِمُّونَ الصُّفُوفَ الأُوَلَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ ‏"‏ ‏.‏

জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে বের হয়ে আসলেন। তিনি বললেনঃ আমি তোমাদের হাত উঠাতে দেখি কেন? মনে হয় যেন তা দুষ্ট ঘোড়ার লেজ। ধীরস্থিরভাবে সালাত আদায় করো, নড়াচড়া করো না।রাবি বলেন, তিনি আরেক দিন বের হয়ে আমাদের গোলাকারে দেখে বললেনঃ আমি তোমাদের পরস্পরকে বিচ্ছিন্ন দেখছি কেন?রাবি বলেন, তিনি পুনরায় বের হয়ে এসে বললেনঃ ফেরেশতারা যেভাবে তাঁদের প্রতিপালকের সামনে লাইন বেঁধে দাঁড়ায় তোমরা কি সেভাবে লাইন বাঁধবে না? আমরা বললাম, হে আল্লাহর রসূল! কিভাবে ফেরেশতারা তাঁদের রবের সামনে কাতারবন্দী হন? তিনি বললেনঃ তারা প্রথম লাইন (আগে) পূর্ণ করে এবং পরস্পরের সাথে মিলে দাঁড়ায়।

ইসলামী ফাউন্ডেশনঃ ৮৫০, ইসলামীক সেন্টারঃ ৮৬৩

সহীহ মুসলিম হাদিস ৮৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতের কয়েকটি গুরুত্বপূর্ণ আদব এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবিদের হাত উঠাতে দেখে বললেন, কেন তোমরা দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত উঠাচ্ছ? তিনি সালাতে ধীরস্থির থাকতে বললেন। এরপর তিনি সাহাবিদের আলাদা আলাদা গোল হয়ে থাকতে দেখে বিচ্ছিন্নতা নিয়ে প্রশ্ন করলেন। পরে তিনি বললেন, ফেরেশতারা যেমন রবের সামনে লাইন বেঁধে দাঁড়ায়, তোমরাও কি তেমন লাইন বাঁধবে না? সাহাবিরা জানতে চাইলে তিনি বললেন, ফেরেশতারা প্রথম লাইন পূর্ণ করে এবং পরস্পরের সঙ্গে মিলে দাঁড়ায়। এই হাদিসে সালাতে অযথা নড়াচড়া না করা, জামাতে একসঙ্গে থাকা এবং কাতার পূর্ণ করার শিক্ষা স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে অযথা হাত নাড়ানো বা নড়াচড়া করা উচিত নয়।
  • জামাতে বিচ্ছিন্নভাবে না দাঁড়িয়ে কাতারবন্দী হওয়া দরকার।
  • প্রথম কাতার পূর্ণ করা এবং পাশাপাশি মিলে দাঁড়ানো সালাতের আদব।
  • নবীজি (صلى الله عليه وسلم) ফেরেশতাদের কাতারকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন