৪/২১. অধ্যায়ঃ

ইমাম অসুস্থ হয়ে পড়লে বা সফরে গেলে, অথবা অন্য কোন ওজর থাকলে তিনি তার প্রতিনিধি নিয়োগ করবেন, কোন কারনে ইমাম যদি বসে সলাত আদায় করেন-সেক্ষেত্রে মুক্তাদীদের কোন অসুবিধা না থাকলে তারা দাঁড়িয়ে সলাত আদায় করবে, কারন সক্ষম মুক্তাদীর বসে সলাত আদায় করার নির্দেশ (মানসুখ) রহিত হয়ে গেছে।

আবু বকরকে ইমাম বানানোর নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ

সহিহ মুসলিমহাদিস নম্বর ৮৩৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ مَرِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاشْتَدَّ مَرَضُهُ فَقَالَ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏"‏ ‏.‏ فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ رَقِيقٌ مَتَى يَقُمْ مَقَامَكَ لاَ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فَقَالَ ‏"‏ مُرِي أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ فَإِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ ‏"‏ ‏.‏ قَالَ فَصَلَّى بِهِمْ أَبُو بَكْرٍ حَيَاةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

আবূ মুসা (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) রোগাক্রান্ত হয়ে পড়লেন এবং তা দিন দিন বাড়তে লাগল। তিনি বললেন: আবু বকর (রাঃ)-কে লোকদের সালাতের ইমামতি করতে বলো। আয়িশা (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল! আবু বকর (রাঃ) নরম হৃদয়ের মানুষ। আপনার জায়গায় দাঁড়িয়ে লোকেদের সালাত পড়ানোর শক্তি তাঁর নেই। তিনি বললেন আবু বকরকে নির্দেশ দাও, সে যেন লোকেদের নিয়ে সালাত আদায় করে নেয়। তোমরা তো ইউসুফের ঘটনা সংক্রান্ত মহিলাদের মতই। রাবী বলেন, অতঃপর আবু বকর (রাঃ) রসূলুল্লাহ (ﷺ)-এর জীবিত থাকাবস্থায় তাঁদের সালাতে ইমামতি করলেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৮৩০, ইসলামীক সেন্টারঃ ৮৪৩

সহিহ মুসলিম হাদিস ৮৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর অসুস্থতা বেড়ে যাওয়ার সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। তিনি বলেন, আবু বকর (রাঃ)-কে লোকদের সালাতের ইমামতি করতে বলো। আয়িশা (রাঃ) বলেন, আবু বকর (রাঃ) নরম হৃদয়ের মানুষ; আপনার জায়গায় দাঁড়িয়ে লোকদের সালাত পড়ানোর শক্তি তাঁর নেই। কিন্তু নবী صلى الله عليه وسلم আবারও আবু বকর (রাঃ)-কে সালাত পড়াতে বলার নির্দেশ দেন। তিনি আয়িশা (রাঃ)-দের কথার জবাবে ইউসুফের ঘটনার মহিলাদের কথা উল্লেখ করেন। এরপর আবু বকর (রাঃ) রসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর জীবিত থাকাবস্থায় লোকদের সালাতে ইমামতি করেন। এই হাদিসে আবু বকরের ইমামতি, নবী صلى الله عليه وسلم-এর দৃঢ় নির্দেশ এবং জামাতে সালাতের নেতৃত্বের বিষয় পরিষ্কারভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم আবু বকর (রাঃ)-কে সালাতের ইমাম করার নির্দেশ দেন।
  • নরম হৃদয় থাকা সত্ত্বেও আবু বকর (রাঃ) দায়িত্ব পালন করেন।
  • জামাতে সালাতের নেতৃত্ব নবী صلى الله عليه وسلم-এর নির্দেশে নির্ধারিত হয়।
  • আদেশ স্পষ্ট হলে তা মান্য করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন