৪/২১. অধ্যায়ঃ

ইমাম অসুস্থ হয়ে পড়লে বা সফরে গেলে, অথবা অন্য কোন ওজর থাকলে তিনি তার প্রতিনিধি নিয়োগ করবেন, কোন কারনে ইমাম যদি বসে সলাত আদায় করেন-সেক্ষেত্রে মুক্তাদীদের কোন অসুবিধা না থাকলে তারা দাঁড়িয়ে সলাত আদায় করবে, কারন সক্ষম মুক্তাদীর বসে সলাত আদায় করার নির্দেশ (মানসুখ) রহিত হয়ে গেছে।

পর্দা সরিয়ে নবী صلى الله عليه وسلم-এর ইশারা ও আবু বকরের ইমামতি

সহীহ মুসলিমহাদিস নম্বর ৮৩৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ لَمْ يَخْرُجْ إِلَيْنَا نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثًا فَأُقِيمَتِ الصَّلاَةُ فَذَهَبَ أَبُو بَكْرٍ يَتَقَدَّمُ فَقَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحِجَابِ فَرَفَعَهُ فَلَمَّا وَضَحَ لَنَا وَجْهُ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم مَا نَظَرْنَا مَنْظَرًا قَطُّ كَانَ أَعْجَبَ إِلَيْنَا مِنْ وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ وَضَحَ لَنَا - قَالَ - فَأَوْمَأَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ إِلَى أَبِي بَكْرٍ أَنْ يَتَقَدَّمَ وَأَرْخَى نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم الْحِجَابَ فَلَمْ نَقْدِرْ عَلَيْهِ حَتَّى مَاتَ ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) তিন দিন যাবৎ আমাদের কাছে আসতে পারেননি। সালাতের জন্য ইকামত দেওয়া হলো। আবু বকর (রাঃ) সামনে এগুতে যাচ্ছিলেন। নবী (ﷺ) নিজের হুজরার পর্দা উঠাতে বলে তিনি নিজেই তা উঠিয়ে ফেললেন। আমাদের সামনে নবী (ﷺ)-এর চেহারা দেখা গেল। তিনি যখন আমাদের জন্য দেখা দিলেন, তাঁর চেহারা এত সুন্দর দেখাচ্ছিল যে, আমরা ইতোপূর্বে কখনো এমন দৃশ্য দেখিনি।রাবী (আনাস) বলেন, নবী (ﷺ) নিজের হাতের ইশারায় আবু বকরকে সামনে এগিয়ে গিয়ে সালাত পড়াতে বললেন। অতঃপর আল্লাহর নবী (ﷺ) পর্দা টেনে দিলেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি আর বাইরে বের হতে পারেননি।

ইসলামী ফাউন্ডেশনঃ ৮২৯, ইসলামীক সেন্টারঃ ৮৪২

সহীহ মুসলিম হাদিস ৮৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, নবী صلى الله عليه وسلم তিন দিন সাহাবিদের কাছে বের হতে পারেননি। এরপর সালাতের ইকামত দেওয়া হলে আবু বকর (রাঃ) সামনে এগিয়ে সালাত পড়াতে যাচ্ছিলেন। তখন নবী صلى الله عليه وسلم নিজের হুজরার পর্দা উঠাতে বলেন এবং তা উঠানো হয়। সাহাবিদের সামনে তাঁর চেহারা দেখা যায়। আনাস (রাঃ) বলেন, সে দৃশ্য তাঁদের কাছে খুবই প্রিয় ছিল। এরপর নবী صلى الله عليه وسلم হাতের ইশারায় আবু বকর (রাঃ)-কে সামনে এগিয়ে সালাত পড়াতে বলেন। তারপর তিনি পর্দা টেনে দেন এবং মৃত্যুর আগে আর বাইরে বের হতে পারেননি। এই হাদিসে আবু বকরের ইমামতি, নবী صلى الله عليه وسلم-এর ইশারা এবং সাহাবিদের নবীপ্রেম একসাথে দেখা যায়। সালাতের সময় নেতৃত্ব ঠিকভাবে চলতে থাকে, এটিও এর বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم আবু বকর (রাঃ)-কে সামনে এগিয়ে সালাত পড়াতে ইশারা করেন।
  • সাহাবিরা নবী صلى الله عليه وسلم-এর চেহারা দেখে গভীর আনন্দ অনুভব করেন।
  • অসুস্থতার মধ্যেও সালাতের জামাত চালু ছিল।
  • ইশারার মাধ্যমে সালাতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন