৪/২১. অধ্যায়ঃ

ইমাম অসুস্থ হয়ে পড়লে বা সফরে গেলে, অথবা অন্য কোন ওজর থাকলে তিনি তার প্রতিনিধি নিয়োগ করবেন, কোন কারনে ইমাম যদি বসে সলাত আদায় করেন-সেক্ষেত্রে মুক্তাদীদের কোন অসুবিধা না থাকলে তারা দাঁড়িয়ে সলাত আদায় করবে, কারন সক্ষম মুক্তাদীর বসে সলাত আদায় করার নির্দেশ (মানসুখ) রহিত হয়ে গেছে।

অসুস্থ অবস্থায় নবী صلى الله عليه وسلم-এর মসজিদে যাওয়া

সহীহ মুসলিমহাদিস নম্বর ৮২৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، - وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ - قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ قَالَ الزُّهْرِيُّ وَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ قَالَتْ، أَوَّلُ مَا اشْتَكَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِ مَيْمُونَةَ فَاسْـتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِهَا وَأَذِنَّ لَهُ - قَالَتْ - فَخَرَجَ وَيَدٌ لَهُ عَلَى الْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَيَدٌ لَهُ عَلَى رَجُلٍ آخَرَ وَهُوَ يَخُطُّ بِرِجْلَيْهِ فِي الأَرْضِ ‏.‏ فَقَالَ عُبَيْدُ اللَّهِ فَحَدَّثْتُ بِهِ ابْنَ عَبَّاسٍ فَقَالَ أَتَدْرِي مَنِ الرَّجُلُ الَّذِي لَمْ تُسَمِّ عَائِشَةُ هُوَ عَلِيٌّ ‏.‏

‘আয়িশাহ্(রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) সর্বপ্রথম মাইমূনা (রাঃ)–এর ঘরে রোগাক্রান্ত হন। তিনি সেবা-শুশ্রূষার জন্য তাঁর [আয়িশা (রাঃ)–এর] ঘরে যাওয়ার ব্যাপারে নিজের স্ত্রীদের অনুমতি চাইলেন। তাঁরা তাঁকে অনুমতি দিলেন।আয়িশা (রাঃ) বলেনঃ তিনি এক হাত ফজল ইবন আব্বাস (রাঃ)–এর কাঁধের উপর রেখে এবং অপর হাত অন্য এক ব্যক্তির কাঁধের উপর রেখে সামনের পা হেঁচড়াতে হেঁচড়াতে (সালাত আদায়ের জন্য মসজিদে) গেলেন।উবাইদুল্লাহ বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)–এর কাছে এ কথা বর্ণনা করলাম। তিনি বললেন, তুমি কি জানো, আয়িশা (রাঃ) যার নাম বলেননি তিনি কে? তিনি হলেন আলি (রাঃ)।

ইসলামী ফাউন্ডেশনঃ ৮২০, ইসলামীক সেন্টারঃ ৮৩২

সহীহ মুসলিম হাদিস ৮২৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) জানান, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم প্রথমে মাইমূনা (রাঃ)-এর ঘরে অসুস্থ হন। পরে সেবা-শুশ্রূষার জন্য আয়িশা (রাঃ)-এর ঘরে যাওয়ার ব্যাপারে তিনি স্ত্রীদের অনুমতি চান, আর তাঁরা অনুমতি দেন। এরপর তিনি এক হাত ফজল ইবন আব্বাস (রাঃ)-এর কাঁধে এবং আরেক হাত অন্য এক ব্যক্তির কাঁধে রেখে মাটিতে পা হেঁচড়াতে হেঁচড়াতে বের হন। উবাইদুল্লাহ এ কথা ইবন আব্বাস (রাঃ)-এর কাছে বললে তিনি জানান, আয়িশা (রাঃ) যার নাম বলেননি তিনি ছিলেন আলী (রাঃ)। এই হাদিসে অসুস্থতার কঠিন অবস্থায়ও নবী صلى الله عليه وسلم-এর সালাতের দিকে যাওয়ার ঘটনা এবং পরিবারের অনুমতি নেওয়ার সুন্দর আচরণ ফুটে ওঠে। তাই এই বর্ণনা অসুস্থতার সময় নবী صلى الله عليه وسلم-এর আচরণ ও সাহাবীদের সহায়তাকে সরলভাবে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم স্ত্রীদের অনুমতি নিয়ে আয়িশা (রাঃ)-এর ঘরে যান।
  • অসুস্থ অবস্থায় তিনি দুইজনের কাঁধে ভর দিয়ে বের হন।
  • ফজল ইবন আব্বাস (রাঃ) ও আলী (রাঃ)-এর সহায়তার কথা এসেছে।
  • সালাতের জন্য মসজিদে যাওয়ার চেষ্টা এই বর্ণনায় স্পষ্ট।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন