১/২. অধ্যায়ঃ

সলাতের বর্ণনা যা ইসলামের একটি রুকন

ফরজ আমল পালনের গুরুত্ব: সালাত, সাওম ও যাকাত

সহিহ মুসলিমহাদিস নম্বর

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدِ بْنِ جَمِيلِ بْنِ طَرِيفِ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيُّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، - فِيمَا قُرِئَ عَلَيْهِ - عَنْ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرُ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ وَلاَ نَفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ ‏"‏ ‏.‏ فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُنَّ قَالَ ‏"‏ لاَ ‏.‏ إِلاَّ أَنْ تَطَّوَّعَ وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ ‏"‏ ‏.‏ فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُ فَقَالَ ‏"‏ لاَ ‏.‏ إِلاَّ أَنْ تَطَّوَّعَ ‏"‏ ‏.‏ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ ‏"‏ لاَ ‏.‏ إِلاَّ أَنْ تَطَّوَّعَ ‏"‏ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ مِنْهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَفْلَحَ إِنْ صَدَقَ ‏"‏ ‏.

তাল্‌হাহ্‌ ইবনু ‘উবাইদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তালহা ইবন উবাইদুল্লাহ (রাঃ) বলেন, নাজদের বাসিন্দা এক ব্যক্তি রসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে আসলো। তার মাথার চুলগুলো ছিল এলোমেলো ও বিক্ষিপ্ত। আমরা তার গুনগুন আওয়াজ শুনছিলাম কিন্তু সে কী বলছিল তা বুঝা যাচ্ছিল না। অতঃপর সে রসূলুল্লাহ (ﷺ)-এর অতি নিকটে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করল। রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ‘দিন-রাতে পাঁচ ওয়াক্ত সালাত’। সে বলল, এ ছাড়া আমার কোন কিছু (সালাত) আছে কি? তিনি বললেন, না তবে নফল আদায় করতে পারো এবং রমজানের সাওম। সে বলল, এ ছাড়া আমার উপর আরো কিছু আছে কি? তিনি বললেন, না, তবে নফল। এরপর রসূলুল্লাহ (ﷺ) তাকে যাকাত প্রদানের কথাও বললেন। সে জিজ্ঞেস করলো, এ ছাড়া আমার উপর আরো কোন কর্তব্য আছে কি? তিনি বললেন, না। তবে নফল দান-সাদাকাহ করতে পারো। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি এ কথা বলতে বলতে চলে গেল, “আমি এর বেশিও করবো না, আর কমও করবো না।’ তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন, লোকটি যদি তার কথার সত্যতা প্রমাণ করতে পারে তাহলে সফলকাম হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৮, ইসলামীক সেন্টারঃ ৮[১৭] ফার্য ব্যতীত যে সব ‘আমাল করা হয়, তা ফার্‌যের পরিপূরক ও ‘আমালকারীর মর্যাদা বৃদ্ধি করে।

সহিহ মুসলিম হাদিস ৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নাজদের একজন ব্যক্তি রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে ইসলাম সম্পর্কে জানতে চান। উত্তরে নবী (صلى الله عليه وسلم) দিন-রাতে পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলেন। প্রশ্নকারী জানতে চান, এর বাইরে আর কোনো সালাত তার উপর আছে কি না। নবী (صلى الله عليه وسلم) বলেন, না; তবে নফল আদায় করা যেতে পারে। এরপর রমজানের সাওম ও যাকাতের কথাও আসে। প্রতিটি ক্ষেত্রেই ফরজের বাইরে নফল আমলের সুযোগ রাখা হয়েছে, কিন্তু বাধ্যতামূলক হিসেবে ফরজ আমলগুলোই উল্লেখ করা হয়েছে। লোকটি বলে যায়, সে এর বেশি করবে না, কমও করবে না। তখন রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, সে সত্য হলে সফল হয়েছে। এই হাদিস ফরজ সালাত, রমজানের সাওম ও যাকাতের গুরুত্ব সহজভাবে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাঁচ ওয়াক্ত সালাত ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ আমল।
  • রমজানের সাওম ও যাকাত মুসলিম জীবনের বড় দায়িত্ব।
  • নফল আমল অতিরিক্ত কল্যাণের পথ, কিন্তু ফরজ বাদ দেওয়া যায় না।
  • কথা ও আমলে সত্য থাকা সফলতার কারণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন