৪/১০. অধ্যায়ঃ

সলাতের মধ্যে ঝুঁকে পড়ার সময় এবং সোজা হয়ে উঠার সময় ‘আল্ল-হু আকবার’ বলতে হবে, কিন্তু রুকূ’ থেকে উঠার সময় “সামি’আল্ল-হু লিমান হামিদাহ” বলতে হবে

নবী صلى الله عليه وسلم-এর সালাতে তাকবীর, রুকু ও সিজদার নিয়ম

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৫৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ ثُمَّ يَقُولُ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏ ‏.‏ حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرُّكُوعِ ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ ‏"‏ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ‏"‏ ‏.‏ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي سَاجِدًا ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ ثُمَّ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ فِي الصَّلاَةِ كُلِّهَا حَتَّى يَقْضِيَهَا وَيُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الْمَثْنَى بَعْدَ الْجُلُوسِ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ إِنِّي لأَشْبَهُكُمْ صَلاَةً بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

আবূ বাক্‌র ইবনু ‘আবদুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছেনঃ রসূলুল্লাহ (ﷺ) যখন সালাতে দাঁড়াতেন ‘আল্লাহু আকবার’ বলে সালাত শুরু করতেন। তিনি তাকবির বলে রুকু’তে যেতেন। তিনি রুকু থেকে পিঠ সোজা করে দাঁড়ানোর সময় سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন আল্লাহ তার কথা শুনে থাকেন) বলতেন। অতঃপর দাঁড়ানো অবস্থায় رَبَّنَا وَلَكَ الْحَمْدُ (হে আল্লাহ! তোমার জন্য সমস্ত প্রশংসা) বলতেন। তিনি তাকবির সিজদায় যাওয়ার সময় ও সিজদা থেকে মাথা তোলার সময়ও তাকবির বলতেন। প্রত্যেক রাকাতে সালাত শেষ করা পর্যন্ত তিনি এরূপই করতেন। দ্বিতীয় রাকাতের বসার পর ওঠার সময়ও তিনি তাকবির বলতেন। অতঃপর আবু হুরায়রা (রাঃ) বললেন, আমি তোমাদের সবার তুলনায় অধিক পরিমাণে রসূলুল্লাহ (ﷺ)-এর অনুরূপ সালাত আদায় করতে পারি।

ইসলামী ফাউন্ডেশনঃ ৭৫২, ইসলামীক সেন্টারঃ ৭৬৫

সহীহ মুসলিম হাদিস ৭৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর সালাতে তাকবীর বলার ধারাবাহিক পদ্ধতি এসেছে। তিনি সালাতে দাঁড়ালে আল্লাহু আকবার বলে শুরু করতেন। রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন। রুকু থেকে পিঠ সোজা করে দাঁড়ানোর সময় সামি‘আল্লাহু লিমান হামিদাহ বলতেন। দাঁড়িয়ে রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন। এরপর সিজদায় যাওয়ার সময়, সিজদা থেকে মাথা তোলার সময়, আবার সিজদায় যাওয়ার সময় এবং সিজদা থেকে ওঠার সময় তাকবীর বলতেন। পুরো সালাতে এভাবেই করতেন। দুই রাকাতের বসার পর ওঠার সময়ও তাকবীর বলতেন। তাই এই হাদিস সালাতের তাকবীর, রুকুর দোয়া, সিজদার তাকবীর এবং নবী صلى الله عليه وسلم-এর সালাতের পদ্ধতি জানতে খুব গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাত শুরু করার সময় আল্লাহু আকবার বলে শুরু করার কথা এসেছে।
  • রুকু থেকে উঠলে সামি‘আল্লাহু লিমান হামিদাহ বলা হয়েছে।
  • দাঁড়ানো অবস্থায় রব্বানা ওয়া লাকাল হামদ বলার কথা এসেছে।
  • সিজদায় যাওয়া-আসা এবং দুই রাকাতের পর ওঠার সময় তাকবীর বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন