৪/৮. অধ্যায়ঃ

আযানের ফাযীলাত এবং আযান শুনে শাইতানের পলায়ন

সালাতে শয়তানের কুমন্ত্রণা: রাকাত নিয়ে সন্দেহ কেন হয়

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৪৫

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، - يَعْنِي الْحِزَامِيَّ - عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ فَإِذَا قُضِيَ التَّأْذِينُ أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ أَدْبَرَ حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ يَقُولُ لَهُ اذْكُرْ كَذَا وَاذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ مِنْ قَبْلُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ مَا يَدْرِي كَمْ صَلَّى ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ যখন সালাতের আজান দেয়া হয়, শয়তান পিছন ঘুরে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায় যেন আজানের শব্দ সে শুনতে না পায়। আজান শেষ হলে সে পুনরায় ফিরে আসে।আবার যখন ইকামত দেয়া হয় তখন সে পলায়ন করে। ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে আসে এবং সালাত আদায়কারীদের মনে সন্দেহ-সংশয় সৃষ্টি করতে থাকে। সে তাকে বলে, এটা স্মরণ কর, এটা স্মরণ কর। সে কথাগুলো সালাতের আগে তার স্মরণও ছিল না। শেষ পর্যন্ত সালাত আদায়কারী দ্বিধায় পড়ে যে, সে বলতেও পারে না যে, কত রাকাত পড়ল।

ইসলামী ফাউন্ডেশনঃ ৭৪৩, ইসলামীক সেন্টারঃ ৭৫৬

সহীহ মুসলিম হাদিস ৭৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) সালাতের সময় শয়তানের কুমন্ত্রণার কথা স্পষ্টভাবে বলেছেন। যখন সালাতের আযান দেওয়া হয়, শয়তান পেছন ঘুরে পালায়, যেন আযানের শব্দ শুনতে না পায়। আযান শেষ হলে সে ফিরে আসে। ইকামত দেওয়া হলে আবার পালিয়ে যায়। ইকামত শেষ হলে ফিরে এসে সালাত আদায়কারীর মনে নানা কথা ঢুকিয়ে দেয়—এটা মনে কর, ওটা মনে কর। এমন কথা মনে করায়, যা সালাতের আগে তার মনে ছিল না। শেষ পর্যন্ত মানুষ দ্বিধায় পড়ে যায়, সে কত রাকাত পড়েছে তা ঠিক বুঝতে পারে না। এই হাদিস সালাতে মনোযোগ রাখার প্রয়োজনীয়তা এবং শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে সতর্ক করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আযান ও ইকামত শুনে শয়তান পালিয়ে যায়।
  • সালাতের সময় শয়তান মানুষের মনে নানা চিন্তা ঢুকাতে পারে।
  • রাকাত নিয়ে সন্দেহও কুমন্ত্রণার কারণে হতে পারে।
  • সালাতে মনোযোগ রাখা এবং সতর্ক থাকা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন