৫৫/১১. অধ্যায়ঃ
ইঁদুর প্রসঙ্গে এবং নিশ্চয়ই এটা বিকৃত রূপধারী
সহিহ মুসলিম : ৭৩৮৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭৩৮৭
وَحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ " الْفَأْرَةُ مَسْخٌ وَآيَةُ ذَلِكَ أَنَّهُ يُوضَعُ بَيْنَ يَدَيْهَا لَبَنُ الْغَنَمِ فَتَشْرَبُهُ وَيُوضَعُ بَيْنَ يَدَيْهَا لَبَنُ الإِبِلِ فَلاَ تَذُوقُهُ " . فَقَالَ لَهُ كَعْبٌ أَسَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَفَأُنْزِلَتْ عَلَىَّ التَّوْرَاةُ
আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিতঃ
ইঁদুর মানুষের বিকৃত রূপধারী। এর নমুনা হচ্ছে এই যে, এদের সম্মুখে বকরির দুধ রাখলে তারা তা পান করে নেয় আর উটের দুধ রাখলে তারা তার কোন স্বাদও গ্রহণ করে দেখে না। এ কথা শুনে কা‘ব (রাঃ) তাকে প্রশ্ন করলেন, “তুমি নিজে কি এ হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছ?” উত্তরে তিনি বললেন, “তা না হলে আমার উপর কি তাওরাত নাযিল হয়েছে?”
ইসলামী ফাউন্ডেশনঃ ৭২২৭, ইসলামীক সেন্টারঃ ৭২৭৯
