৫৫/৯. অধ্যায়ঃ

হাঁচির উত্তর দেয়া ও হাই তোলা মাকরূহ হওয়ার বর্ণনা

হাঁচির জবাবের নিয়ম: আগে আল্লাহর প্রশংসা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৩৭৮

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالاَ حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ دَخَلْتُ عَلَى أَبِي مُوسَى وَهْوَ فِي بَيْتِ بِنْتِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ فَعَطَسْتُ فَلَمْ يُشَمِّتْنِي وَعَطَسَتْ فَشَمَّتَهَا فَرَجَعْتُ إِلَى أُمِّي فَأَخْبَرْتُهَا فَلَمَّا جَاءَهَا قَالَتْ عَطَسَ عِنْدَكَ ابْنِي فَلَمْ تُشَمِّتْهُ وَعَطَسَتْ فَشَمَّتَّهَا ‏.‏ فَقَالَ إِنَّ ابْنَكِ عَطَسَ فَلَمْ يَحْمَدِ اللَّهَ فَلَمْ أُشَمِّتْهُ وَعَطَسَتْ فَحَمِدَتِ اللَّهَ فَشَمَّتُّهَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَحَمِدَ اللَّهَ فَشَمِّتُوهُ فَإِنْ لَمْ يَحْمَدِ اللَّهَ فَلاَ تُشَمِّتُوهُ ‏"‏ ‏.‏

আবূ বুরদাহ্ (রাযিঃ) হতে বর্ণিতঃ

একদিন আমি আবু মূসা (রাঃ)-এর কাছে গেলাম। তখন তিনি ফাজল ইবন আব্বাস (রাঃ)-এর মেয়ের ঘরে ছিলেন। তখন আমি হাঁচি দিলাম; কিন্তু আবু মূসা (রাঃ) তার কোন প্রত্যুত্তর দিলেন না। তারপর ফাজল-এর মেয়ে হাঁচি দিল, তিনি এর উত্তর দিলেন। আমি আমার মায়ের কাছে ফিরে এসে তাঁকে এ ব্যাপারে জানালাম।তারপর কোন এক সময় আবু মূসা (রাঃ) আমার মায়ের কাছে আসলে তিনি তাঁকে বললেন, “তোমার কাছে আমার ছেলে হাঁচি দিয়েছিল, তুমি উত্তর দাওনি। কিন্তু ফাজলের মেয়ে হাঁচি দিলে তুমি উত্তর দিয়েছ।” এ কথা শুনে আবু মূসা (রাঃ) বললেন, “তোমার ছেলে হাঁচি দিয়েছে এবং আল্লাহর প্রশংসা করেনি। তাই আমিও তার হাঁচির উত্তর দেইনি। আর ঐ মহিলা হাঁচি দিয়েছে এবং আল্লাহর প্রশংসা করেছে তাই আমিও তার হাঁচির উত্তর দিয়েছি। কেননা রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি এ কথা বলতে শুনেছি যে, তোমাদের কেউ যদি হাঁচি দেয় এবং আল্লাহর প্রশংসা করে তাহলে তোমরা তার হাঁচির উত্তর দিবে। আর যদি সে আল্লাহর প্রশংসা না করে তবে তোমরাও তার হাঁচির উত্তর দিও না।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৭২১৮, ইসলামীক সেন্টারঃ ৭২৭০

সহীহ মুসলিম হাদিস ৭৩৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে হাঁচির জবাবের নিয়ম আরও স্পষ্টভাবে এসেছে। আবু বুরদা (রহঃ) হাঁচি দিলেন, কিন্তু আল্লাহর প্রশংসা করলেন না; তাই আবু মূসা (রাঃ) তার হাঁচির জবাব দিলেন না। পরে ফাজল ইবনু আব্বাস (রাঃ)-এর মেয়ে হাঁচি দিয়ে আল্লাহর প্রশংসা করলে তিনি তার জবাব দিলেন। বিষয়টি জিজ্ঞেস করা হলে আবু মূসা (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন: কেউ হাঁচি দিয়ে আল্লাহর প্রশংসা করলে তার হাঁচির উত্তর দাও; আর যদি আল্লাহর প্রশংসা না করে, তবে উত্তর দিও না। তাই হাঁচির আদবের মূল হলো আগে আল্লাহর প্রশংসা, এরপর অন্যের পক্ষ থেকে দোয়া। এটি ছোট একটি আচরণ হলেও মুসলিম জীবনে শৃঙ্খলা ও আল্লাহর স্মরণ শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাঁচি দিলে আল্লাহর প্রশংসা করা ইসলামী আদবের অংশ।
  • যে আল্লাহর প্রশংসা করে, তার হাঁচির জবাব দেওয়া শেখানো হয়েছে।
  • দৈনন্দিন ছোট কাজেও আল্লাহর স্মরণ রাখা দরকার।
  • হাঁচির জবাব দোয়া ও সামাজিক ভদ্রতার সুন্দর শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন