৫৫/৩. অধ্যায়ঃ

মাসজিদ নির্মাণের ফাযীলাত

আল্লাহর জন্য মসজিদ বানানোর ফজিলত

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৩৬১

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، كِلاَهُمَا عَنِ الضَّحَّاكِ، - قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، - أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ، أَرَادَ بِنَاءَ الْمَسْجِدِ فَكَرِهَ النَّاسُ ذَلِكَ وَأَحَبُّوا أَنْ يَدَعَهُ عَلَى هَيْئَتِهِ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ بَنَى اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ مِثْلَهُ ‏"‏ ‏.‏

মাহমূদ ইবনু লাবীদ (রহঃ) হতে বর্ণিতঃ

উসমান ইবন আফফান (রাঃ) মসজিদ তৈরির মনস্থ করলে লোকেরা এটা পছন্দ করল না। তারা কামনা করছিল যে, তিনি সেটাকে পূর্বাবস্থায় রেখে দেন। তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, যে ব্যক্তি আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশে মসজিদ তৈরি করবে, আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৭২০১, ইসলামীক সেন্টারঃ ৭২৫৪

সহীহ মুসলিম হাদিস ৭৩৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসমান ইবন আফফান (রাঃ) বলেন, যখন তিনি মসজিদ নির্মাণের ইচ্ছা করেন, কিছু মানুষ তা পছন্দ করেনি। তারা চেয়েছিল মসজিদ আগের অবস্থায় থাকুক। তখন তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর হাদিস শুনিয়েছেন: যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। এই হাদিসে মসজিদ নির্মাণের ফজিলত খুব পরিষ্কার। তবে এখানে “আল্লাহর জন্য” কথাটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ কাজের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তোষ, মানুষের প্রশংসা নয়। মসজিদ বানানো, মেরামত করা বা ইবাদতের জায়গা তৈরিতে অংশ নেওয়া—সব ক্ষেত্রেই নিয়ত ঠিক রাখা বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা জান্নাতের আশার আমল।
  • নেক কাজে মানুষের অপছন্দ থাকলেও দলিল দিয়ে কথা বলা যায়।
  • মসজিদের কাজে নিয়ত শুদ্ধ রাখা জরুরি।
  • ইবাদতের স্থান তৈরি করা মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ কাজ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন