৫৪/২০. অধ্যায়ঃ
দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে
সহিহ মুসলিম : ৭২৫৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭২৫৫
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ شُعَيْبِ بْنِ الْحَبْحَابِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الدَّجَّالُ مَمْسُوحُ الْعَيْنِ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ " . ثُمَّ تَهَجَّاهَا ك ف ر " يَقْرَؤُهُ كُلُّ مُسْلِمٍ " .
আনাস ইবনু মালিক (রাযি:) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দাজ্জালের চোখ ফোলা হবে। তার উভয় চোখের মধ্যস্থলে কাফির লেখা থাকবে। অতঃপর তিনি এক একটি হরফ উচ্চারণ করে বললেন, ك ف ر আর প্রত্যেক মুসলিম মাত্রই এ লেখা পাঠ করতে পারবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭০৯৯, ইসলামীক সেন্টারঃ ৭১৫৩
