৫৪/১৮. অধ্যায়ঃ
কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে
কিসরা-কায়সারের ধনভাণ্ডার আল্লাহর পথে ব্যয়ের হাদিস
সহীহ মুসলিম : ৭২১৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭২১৮
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ مَاتَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ " .وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، ح وَحَدَّثَنِي ابْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ عَنْ عَبْدِ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، بِإِسْنَادِ سُفْيَانَ وَمَعْنَى حَدِيثِهِ .
আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিসরা (পারস্য রাজ) মারা গেছে। অতঃপর পারস্য রাজ আর হবে না। আর যখন রোম সম্রাট ধ্বংস হবে তারপর আর কোন রোম সম্রাট হবে না। কসম ঐ প্রতিপালকের, যাঁর হাতে আমার জীবন, অবশ্যই তাদের ধন-সম্পদ আল্লাহর পথে বিলিয়ে দেয়া হবে। (ই.ফা. ৭০৬৩, ই.সে. ৭১১৮) হারমালাহ্ ইবনু ইয়াহ্ইয়া (রহঃ) অপর সূত্রে ইবনু রাফি’ ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে সুফ্ইয়ান (রহঃ)-এর সানাদে অবিকল হাদীস বর্ণনা করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭০৬৪, ইসলামীক সেন্টারঃ ৭১১৯
সহীহ মুসলিম হাদিস ৭২১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পারস্যের কিসরা ও রোমের কায়সার সম্পর্কে ভবিষ্যৎ সংবাদ দিয়েছেন। তিনি বলেন, কিসরা মারা গেছে, তার পর আর কিসরা হবে না। আর যখন কায়সার ধ্বংস হবে, তার পর আর কায়সার হবে না। এরপর তিনি কসম করে বলেন, তাদের ধন-সম্পদ আল্লাহর পথে বিলিয়ে দেওয়া হবে। হাদিসের মূল বিষয় হলো সাম্রাজ্য, ক্ষমতা ও ধনভাণ্ডার স্থায়ী নয়। বড় রাজশক্তিও এক সময় শেষ হয়ে যেতে পারে, আর তাদের সম্পদ আল্লাহর পথে ব্যবহৃত হতে পারে। এই বর্ণনায় ক্ষমতার গর্ব কমে যায় এবং সম্পদের আসল মালিকানা সম্পর্কে মানুষের মন সতর্ক হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুনিয়ার বড় ক্ষমতা ও রাজত্ব স্থায়ী নয়।
- ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় হওয়া বড় কল্যাণের বিষয়।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আল্লাহর জানানো অনুযায়ী ভবিষ্যতের সংবাদ দিয়েছেন।
