৫৪/১৮. অধ্যায়ঃ
কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে
আম্মার রাঃ ও বিদ্রোহী দলের বর্ণনার ভিন্ন শব্দ
সহিহ মুসলিম : ৭২১৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭২১৩
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُعَاذِ بْنِ عَبَّادٍ الْعَنْبَرِيُّ، وَهُرَيْمُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَمُحَمَّدُ بْنُ قُدَامَةَ قَالُوا أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي مَسْلَمَةَ، بِهَذَا الإِسْنَادِ . نَحْوَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ النَّضْرِ أَخْبَرَنِي مَنْ هُوَ خَيْرٌ مِنِّي أَبُو قَتَادَةَ . وَفِي حَدِيثِ خَالِدِ بْنِ الْحَارِثِ قَالَ أُرَاهُ يَعْنِي أَبَا قَتَادَةَ . وَفِي حَدِيثِ خَالِدٍ وَيَقُولُ " وَيْسَ " . أَوْ يَقُولُ " يَا وَيْسَ ابْنِ سُمَيَّةَ " .
আবূ মাসলামাহ্ (রহ:) থেকে এ সূত্র হতে বর্ণিতঃ
অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে নায্র-এর হাদীসের মধ্যে আছে যে, أَخْبَرَنِي مَنْ هُوَ خَيْرٌ مِنِّي أَبُو قَتَادَةَ অর্থাৎ আমার চেয়ে উত্তম ব্যক্তি আবূ ক্বাতাদাহ্ আমাকে জানিয়েছেন এবং খালিদ ইবনুল হারিস-এর হাদীসের মধ্যে আছে, أُرَاهُ يَعْنِي أَبَا قَتَادَةَ অর্থাৎ- সে লোকটি হলো, আবূ ক্বাতাদাহ্ (রাঃ)। খালিদের হাদীসের মধ্যে بُؤْسَ ابْنِ سُمَيَّةَ–এর পরিবর্তে وَيْسَ বা يَا وَيْسَ ابْنِ سُمَيَّةَ উল্লেখ রয়েছে। অর্থাৎ ইবনু সুমাইয়্যাহ্ তোমার জন্য দুঃখ ও দারিদ্রতা অপেক্ষা করছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭০৫৭, ইসলামীক সেন্টারঃ ৭১১২
সহিহ মুসলিম হাদিস ৭২১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আগের বর্ণনার একই অর্থ এসেছে, তবে সনদ ও শব্দে কিছু ব্যাখ্যা আছে। এখানে বলা হয়েছে, আবূ সাঈদ (রাঃ)-কে তাঁর চেয়ে উত্তম ব্যক্তি, অর্থাৎ আবূ ক্বাতাদাহ্ (রাঃ), খবর দিয়েছেন। বর্ণনায় বু’সা ইবনু সুমাইয়্যাহ শব্দের পরিবর্তে ওয়াইসা বা ইয়া ওয়াইসা ইবনু সুমাইয়্যাহ কথাও এসেছে। অর্থের দিক থেকে মূল বক্তব্য একই—আম্মার (রাঃ)-কে একটি বিদ্রোহী দল হত্যা করবে। এই হাদিস দেখায়, একই হাদিস বিভিন্ন সনদে আসতে পারে এবং শব্দে সামান্য পার্থক্য থাকতে পারে। কিন্তু ব্যাখ্যার সময় মূল অর্থ ধরে রাখা জরুরি, অতিরিক্ত দাবি করা নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- একই হাদিসে শব্দের সামান্য ভিন্নতা থাকলেও মূল অর্থ সংরক্ষিত থাকতে পারে।
- বর্ণনার সূত্র জানা হাদিস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
- ফিতনা ও বিদ্রোহের বিষয়ে সতর্ক থাকা মুমিনের জন্য দরকারি শিক্ষা।
