৫৪/১৮. অধ্যায়ঃ

কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে

শেষযুগের খলিফা ও অগণিত দানের হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭২০৭

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، بْنُ إِبْرَاهِيمَ عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ كُنَّا عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ فَقَالَ يُوشِكُ أَهْلُ الْعِرَاقِ أَنْ لاَ يُجْبَى إِلَيْهِمْ قَفِيزٌ وَلاَ دِرْهَمٌ ‏.‏ قُلْنَا مِنْ أَيْنَ ذَاكَ قَالَ مِنْ قِبَلِ الْعَجَمِ يَمْنَعُونَ ذَاكَ ‏.‏ ثُمَّ قَالَ يُوشِكَ أَهْلُ الشَّأْمِ أَنْ لاَ يُجْبَى إِلَيْهِمْ دِينَارٌ وَلاَ مُدْىٌ ‏.‏ قُلْنَا مِنْ أَيْنَ ذَاكَ قَالَ مِنْ قِبَلِ الرُّومِ ‏.‏ ثُمَّ سَكَتَ هُنَيَّةً ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَكُونُ فِي آخِرِ أُمَّتِي خَلِيفَةٌ يَحْثِي الْمَالَ حَثْيًا لاَ يَعُدُّهُ عَدَدًا ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ لأَبِي نَضْرَةَ وَأَبِي الْعَلاَءِ أَتَرَيَانِ أَنَّهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ فَقَالاَ لاَ ‏.‏

জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিতঃ

শীঘ্রই ইরাকবাসীরা খাদ্যশস্য অথবা দিরহাম (রূপার মুদ্রা) কিছুই পাবে না। আমরা প্রশ্ন করলাম, কি কারণে এ বিপদ সংঘটিত হবে? তিনি বললেন, অনারবদের কারণে। তারা তা (খাদ্যশস্য বা দিরহাম) দেওয়া বন্ধ করে দিবে। তিনি পুনরায় বললেন, অচিরেই সিরিয়াবাসীদের নিকট কোন দীনার আসবে না এবং কোন খাদ্যশস্যও আসবে না। আমরা জিজ্ঞেস করলাম, এ বিপদ কোন দিক থেকে আসবে? তিনি বললেন, রোমের দিক থেকে।অতঃপর তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার উম্মতের শেষভাগে একজন খলীফা হবে, সে দুইহাত ভরে ভরে ধন-সম্পদ দান করবে, গুনে গুনে দিবে না। বর্ণনাকারী বলেন, আমি আবূ নাযরা ও আবুল আলাকে প্রশ্ন করলাম, আপনাদের ধারণায় ইনি কি খলীফা উমর ইবন আবদুল আজিজ? তারা উত্তরে বললেন, না।

ইসলামী ফাউন্ডেশনঃ ৭০৫১, ইসলামীক সেন্টারঃ ৭১০৭

সহীহ মুসলিম হাদিস ৭২০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে শেষযুগের কিছু বড় ঘটনার কথা এসেছে। জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) বলেন, এক সময় ইরাকবাসীরা খাদ্যশস্য ও দিরহাম পাবে না; কারণ অনারবরা তা বন্ধ করে দেবে। এরপর সিরিয়াবাসীদের ব্যাপারেও বলা হয়েছে যে, তাদের কাছে দীনার ও খাদ্যশস্য আসবে না; এটি রোমের দিক থেকে ঘটবে। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বাণী উল্লেখ করা হয়েছে—উম্মতের শেষভাগে একজন খলিফা হবেন, যিনি দুই হাত ভরে ধন-সম্পদ দান করবেন, গুনে গুনে দেবেন না। এখানে মূল শিক্ষা হলো, শেষযুগের ফিতনা ও সংকটের মধ্যেও আল্লাহ চাইলে প্রাচুর্য ও ন্যায়ভিত্তিক দানের ব্যবস্থা করতে পারেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শেষযুগে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক বাধার মতো পরীক্ষা আসতে পারে।
  • ধন-সম্পদ দানের ক্ষেত্রে উদারতা একটি প্রশংসনীয় গুণ।
  • হাদিসের ভবিষ্যৎ সংবাদ নিয়ে নিজের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তির নাম বসানো উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন