৩/৩৩. অধ্যায়ঃ
বসে ঘুমালে ওযূ নষ্ট হয় না।
সহিহ মুসলিম : ৭২০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭২০
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُنَاجِي رَجُلاً فَلَمْ يَزَلْ يُنَاجِيهِ حَتَّى نَامَ أَصْحَابُهُ ثُمَّ جَاءَ فَصَلَّى بِهِمْ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন সালাতের জন্য ইকামত দেয়া হয়ে গেল। কিন্তু নবী (ﷺ) তখনও এক ব্যক্তির সাথে চুপে চুপে আলাপ করছিলেন। তিনি দীর্ঘক্ষণ আলাপ করলেন। এমনকি সাহাবীরা সবাই ঘুমিয়ে পড়লেন। এরপর তিনি আসলেন এবং তাদের সাথে সালাত আদায় করলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭১৮, ইসলামীক সেন্টারঃ ৭৩৩
