৫৪/১৭. অধ্যায়ঃ
দাওস গোত্রীয় লোকেরা যুল খালাস-এর পূজা করার পূর্বে কিয়ামাত কায়িম হবে না
সত্যবাদিতা: মিথ্যার বদলে সত্য বলার নি‘আমাত
সহীহ মুসলিম : ৭১৯২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭১৯২
وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، - وَهُوَ الْحَنَفِيُّ - حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، بْنُ جَعْفَرٍ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .
’আব্দুল হামীদ ইবনু জা’ফার হতে এ সূত্র হতে বর্ণিতঃ
কা’ব (রাযিঃ) বলেন, আল্লাহর শপথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সেদিন সত্য কথা বলার জন্যে আল্লাহ তা’আলা আমার প্রতি যে নি’আমাত দান করেছেন, তেমন নি’আমাত ইসলাম কবুলের পর আল্লাহ তা’আলা আমার উপর আর কক্ষনো করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সেদিন আমি মিথ্যা বলিনি। যদি বলতাম তবে নিশ্চয়ই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম, যেমন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল মিথ্যাবাদীগণ। ওয়াহী নাযিলকালে আল্লাহ তা’আলা মিথ্যাবাদীদের এমন কঠোর সমালোচনা করেছেন, যা আর কাউকে করেননি। “তোমরা তাদের কাছে ফিরে এলে তারা আল্লাহর কসম করবে, যেন তোমরা তাদেরকে এড়িয়ে চলো। কাজেই তোমরা তাদেরকে এড়িয়ে চলবে তারা অপবিত্র, তাদের কৃতকর্মের প্রতিদান জাহান্নাম তাদের আবাসস্থল। তারা তোমাদের কাছে হলফ করবে যাতে তোমরা তাদের প্রতি তুষ্ট হও। তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলেও আল্লাহ ফাসিক (সত্যত্যাগী) লোকেদের উপর সন্তুষ্ট হবেন না"- (সূরা আত তওবা্ ৯ঃ ৯৫-৯৬)।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭০৩৬, ইসলামীক সেন্টারঃ ৭০৯৩
সহীহ মুসলিম হাদিস ৭১৯২-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় কা’ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে সেদিন সত্য কথা বলার কারণে আল্লাহ তাঁর প্রতি যে নি‘আমাত করেছেন, ইসলাম কবুলের পর এমন নি‘আমাত তিনি আর পাননি। তিনি স্পষ্ট করে বলেন, তিনি যদি মিথ্যা বলতেন, তাহলে মিথ্যাবাদীদের মতো ক্ষতিগ্রস্ত হতেন। এরপর কুরআনের আয়াতে মিথ্যাবাদীদের কঠোর সমালোচনার কথা আসে। তারা আল্লাহর কসম করে মানুষকে এড়িয়ে যেতে বলবে, কিন্তু তাদের কাজের পরিণতি জাহান্নাম বলা হয়েছে। এই হাদিসে সত্যবাদিতা, মিথ্যার ক্ষতি, আল্লাহর সন্তুষ্টি এবং ফাসিকদের বিষয়ে সতর্কতা আছে। হাদিসটি আমাদের শেখায়, কঠিন সময়েও সত্য বলা আল্লাহর পক্ষ থেকে বড় নি‘আমাতের কারণ হতে পারে। তবে এ শিক্ষা বর্ণনার সীমার মধ্যেই বুঝতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কঠিন অবস্থায় সত্য বলা বড় নি‘আমাতের কারণ হতে পারে।
- মিথ্যা মানুষকে ক্ষতির পথে নিয়ে যায়।
- আল্লাহ মিথ্যাবাদী ও ফাসিকদের বিষয়ে কঠোর সতর্ক করেছেন।
- মানুষকে খুশি করার জন্য মিথ্যা বলা নিরাপদ পথ নয়।
