৫৪/৬. অধ্যায়ঃ
কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত যা ঘটবে সে সম্পর্কে নাবী (সাঃ)-এর সংবাদ প্রদান
ফিতনা সম্পর্কে হুযাইফা রা.-এর স্মরণীয় বর্ণনা
সহীহ মুসলিম : ৭১৫৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭১৫৪
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا إِدْرِيسَ الْخَوْلاَنِيَّ، كَانَ يَقُولُ قَالَ حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ وَاللَّهِ إِنِّي لأَعْلَمُ النَّاسِ بِكُلِّ فِتْنَةٍ هِيَ كَائِنَةٌ فِيمَا بَيْنِي وَبَيْنَ السَّاعَةِ وَمَا بِي إِلاَّ أَنْ يَكُونَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَسَرَّ إِلَىَّ فِي ذَلِكَ شَيْئًا لَمْ يُحَدِّثْهُ غَيْرِي وَلَكِنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ يُحَدِّثُ مَجْلِسًا أَنَا فِيهِ عَنِ الْفِتَنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَعُدُّ الْفِتَنَ " مِنْهُنَّ ثَلاَثٌ لاَ يَكَدْنَ يَذَرْنَ شَيْئًا وَمِنْهُنَّ فِتَنٌ كَرِيَاحِ الصَّيْفِ مِنْهَا صِغَارٌ وَمِنْهَا كِبَارٌ " . قَالَ حُذَيْفَةُ فَذَهَبَ أُولَئِكَ الرَّهْطُ كُلُّهُمْ غَيْرِي .
আবূ ইদরীস খাওলানী (রহঃ) হতে বর্ণিতঃ
হুযাইফা ইবন ইয়ামান (রাঃ) বলেন, “আমার ও কেয়ামতের মধ্যবর্তী সময়ের মাঝে ঘটমান বিপদাপদ সম্পর্কে আমি সর্বাধিক জ্ঞাত। বস্তুতঃ বিষয়টি এমন নয় যে, রাসূলুল্লাহ (ﷺ) অন্যদের কাছে বর্ণনা না করে শুধুমাত্র আমার কাছেই এ ব্যাপারটি বর্ণনা করেছেন। তবে রাসূলুল্লাহ (ﷺ)-এর এক বৈঠকে আমি উপস্থিত ছিলাম। এতে তিনি ফিতনার ব্যাপারে ধারাবাহিকভাবে বর্ণনা করছিলেন। আর এগুলোর তিনটি এমন, যা কোনো কিছুকেই ছাড় দিবে না। এর কিছু সংখ্যক গ্রীষ্মের ঝঞ্ঝা বায়ুর মতো। আবার কিছু সংখ্যক ছোট এবং কিছু সংখ্যক বড়।” হুযাইফা (রাঃ) বলেন, “উক্ত মাজলিসে উপস্থিত লোকদের মধ্যে আমি ছাড়া প্রত্যেকেই এ দুনিয়া হতে চির বিদায় নিয়েছেন।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৯৯৮, ইসলামীক সেন্টারঃ ৭০৫৫
সহীহ মুসলিম হাদিস ৭১৫৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুযাইফা ইবন ইয়ামান (রাঃ) ফিতনা সম্পর্কে তাঁর জ্ঞানের কথা বলেছেন। তিনি বলেন, তাঁর ও কেয়ামতের মাঝামাঝি সময়ের ফিতনা সম্পর্কে তিনি বেশি জানেন। তবে তিনি এটাও পরিষ্কার করেছেন যে, বিষয়টি এমন নয় যে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم শুধু তাঁকেই গোপনে সব বলেছেন। বরং তিনি এমন এক বৈঠকে উপস্থিত ছিলেন, যেখানে রাসূল صلى الله عليه وسلم ফিতনার কথা ধারাবাহিকভাবে বলছিলেন। সেই বর্ণনায় তিনটি ফিতনার কথা আছে, যা প্রায় কিছুই ছাড়বে না। কিছু ফিতনা গ্রীষ্মের ঝড়ো বাতাসের মতো হবে, কিছু ছোট, কিছু বড়। এই হাদিস আমাদের শেখায়, ফিতনা নানা রকম হতে পারে। সব ফিতনা এক রকম নয়। তাই ফিতনার সময় নিজেকে বাঁচানো, সতর্ক থাকা এবং দ্বীনের পথে স্থির থাকা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফিতনা ছোট-বড় নানা রকম হতে পারে।
- রাসূল صلى الله عليه وسلم সাহাবীদের সামনে ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন।
- হুযাইফা রা. শোনা বিষয়কে আমানত হিসেবে বর্ণনা করেছেন।
- ফিতনার সময় হালকা মনোভাব নয়, সচেতনতা দরকার।
