৫৩/১৩. অধ্যায়ঃ
দুর্দান্ত প্রতাপশালীরা জাহান্নামে এবং দুর্বলেরা যাবে জান্নাতে
সহিহ মুসলিম : ৭০৮৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০৮৬
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَتُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا " .>
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুই প্রকার লোক জাহান্নামী হবে। আমি তাদেরকে দেখিনি। এক প্রকার সেই সব লোক যাদের কাছে গরুর লেজের ন্যায় ছড়ি থাকবে। তারা তা দ্বারা মানুষকে পিটাবে। দ্বিতীয় প্রকার সেই শ্রেণীর নারী, যারা কাপড় পরিধান করেও উলঙ্গ, আকর্ষণীয় ও নিজেরাও বিপথগামী। যাদের মাথার খোঁপা বুখতী উটের পিঠের উঁচু কুঁজের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৯৩০, ইসলামীক সেন্টারঃ ৬৯৮৮
