৫৩/১৩. অধ্যায়ঃ
দুর্দান্ত প্রতাপশালীরা জাহান্নামে এবং দুর্বলেরা যাবে জান্নাতে
স্ত্রীকে অযথা প্রহার ও উপহাস থেকে সতর্কতা
সহিহ মুসলিম : ৭০৮৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০৮৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ، عُرْوَةَ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ النَّاقَةَ وَذَكَرَ الَّذِي عَقَرَهَا فَقَالَ " إِذِ انْبَعَثَ أَشْقَاهَا انْبَعَثَ بِهَا رَجُلٌ عَزِيزٌ عَارِمٌ مَنِيعٌ فِي رَهْطِهِ مِثْلُ أَبِي زَمْعَةَ " . ثُمَّ ذَكَرَ النِّسَاءَ فَوَعَظَ فِيهِنَّ ثُمَّ قَالَ " إِلاَمَ يَجْلِدُ أَحَدُكُمُ امْرَأَتَهُ " . فِي رِوَايَةِ أَبِي بَكْرٍ " جَلْدَ الأَمَةِ " . وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ " جَلْدَ الْعَبْدِ وَلَعَلَّهُ يُضَاجِعُهَا مِنْ آخِرِ يَوْمِهِ " . ثُمَّ وَعَظَهُمْ فِي ضَحِكِهِمْ مِنَ الضَّرْطَةِ فَقَالَ " إِلاَمَ يَضْحَكُ أَحَدُكُمْ مِمَّا يَفْعَلُ " .>
‘আবদুল্লাহ ইবনু যাম‘আহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ) খুতবা প্রদানকালে [সালিহ (আঃ)-এর] উটনী সম্পর্কে এবং যে লোক সেটার পা কেটেছিল তার সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন, যখন ঐ উটনীকে হত্যা করার জন্য তাদের কওমের সবচেয়ে হতভাগ্য লোকটি উদ্যত হল, তখন এ কাজের জন্য ঐ কওমের মধ্যে আবু যাম‘আর ন্যায় সবচেয়ে শক্তিশালী, নিষ্ঠুর, অসভ্য ও হতভাগ্য লোক ছিল। এ খুতবায় তিনি নারীদের বিষয়ে আলোচনা করলেন এবং তাদের নসিহত করলেন। অতঃপর তিনি (ﷺ) বললেন, “তোমাদের মধ্যে এমন লোকও আছে, যে তার স্ত্রীকে অযথা প্রহার করে।” আবু বকর-এর বর্ণনায় আছে, “ক্রীতদাসীর ন্যায় প্রহার করে।” আবু কুরায়ব-এর বর্ণনায় আছে, “ক্রীতদাসের ন্যায় প্রহার করে। কিন্তু আবার দিন শেষে রাতের বেলা তার সঙ্গে মিলিত হয়।” এরপর তিনি বায়ু নিঃসরণ করে হাসি দেওয়া সম্পর্কে উপদেশ করলেন এবং বললেন, “যে কাজ তোমরা স্বয়ং করবে সে ব্যাপারে তোমরা কীভাবে হাসতে পার?”
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৯২৭, ইসলামীক সেন্টারঃ ৬৯৮৫
সহিহ মুসলিম হাদিস ৭০৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর খুতবার কয়েকটি শিক্ষা এসেছে। তিনি সালিহ (আঃ)-এর উটনী এবং সেটার পা কাটার জন্য উদ্যত হতভাগ্য লোকের কথা উল্লেখ করেন। এরপর নারীদের বিষয়ে নসিহত করেন। তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীকে অযথা প্রহার করে—এক বর্ণনায় ক্রীতদাসীর মতো, আরেক বর্ণনায় ক্রীতদাসের মতো প্রহারের কথা এসেছে—তারপর আবার দিনের শেষে তার সঙ্গে মিলিত হয়। এরপর তিনি বায়ু নিঃসরণ করে হাসাহাসির বিষয়েও নসিহত করেন এবং বলেন, যে কাজ তোমরা নিজেরাও করো, সে বিষয়ে কীভাবে হাসো? এই হাদিসে কঠোরতা, অযথা স্ত্রীকে আঘাত, এবং মানুষের স্বাভাবিক বিষয়ে উপহাস—এসব আচরণ থেকে সতর্ক করা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্ত্রীকে অযথা প্রহার করা নিন্দনীয় আচরণ হিসেবে এসেছে।
- যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, তার প্রতি কঠোরতা ও অপমান মানায় না।
- মানুষের স্বাভাবিক বিষয়ে উপহাস করা ঠিক নয়।
- খুতবার নসিহত মানুষের চরিত্র সংশোধনের জন্য বড় শিক্ষা।
