৫৩/১৩. অধ্যায়ঃ
দুর্দান্ত প্রতাপশালীরা জাহান্নামে এবং দুর্বলেরা যাবে জান্নাতে
সহিহ মুসলিম : ৭০৭৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০৭৯
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي مَعْبَدُ بْنُ خَالِدٍ، أَنَّهُ سَمِعَ حَارِثَةَ بْنَ وَهْبٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ " . قَالُوا بَلَى . قَالَ صلى الله عليه وسلم " كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ " . ثُمَّ قَالَ " أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ " . قَالُوا بَلَى . قَالَ " كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ " .>
হারিসাহ্ ইবনু ওয়াহ্ব (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন যে, তিনি বলেন, “আমি কি তোমাদেরকে জান্নাতবাসীর পরিচয় বলব না?” সাহাবীগণ বললেন, “হ্যাঁ! অবশ্যই।” তিনি বললেন, “তারা হবে দুর্বল লোক—তাদের (দুনিয়াতে) দুর্বলই মনে করা হতো। যারা আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তা পূরণ করেন।” অতঃপর তিনি বললেন, “আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীর পরিচয় জানাব না?” সাহাবীগণ বললেন, “হ্যাঁ, জানাবেন।” তিনি বললেন, “তারা হবে নিষ্ঠুর, দাম্ভিক ও অহংকারী লোক।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৯২৪, ইসলামীক সেন্টারঃ ৬৯৮১
