৫৩/৮. অধ্যায়ঃ

জান্নাতীদের নি‘আমাত চিরস্থায়ী। মহান আল্লাহর বাণী : “আর তাদের সম্বোধন করে বলা হবে, তোমরা যা করতে তারই বিনিময়ে তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে”

জান্নাতের স্থায়ী সুখ: অসুস্থতা, মৃত্যু ও বার্ধক্য নেই

সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০৪৯

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، - وَاللَّفْظُ لإِسْحَاقَ - قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ قَالَ الثَّوْرِيُّ فَحَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، أَنَّ الأَغَرَّ، حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ يُنَادِي مُنَادٍ إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلاَ تَسْقَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلاَ تَمُوتُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلاَ تَهْرَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلاَ تَبْتَئِسُوا أَبَدًا ‏"‏ ‏.‏ فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ ‏(‏ وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ‏)‏>

আবূ সা‘ঈদ আল খুদরী ও আবূ হুরাইরাহ্ (রাঃ)-এর সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ

কোন আহ্বানকারী জান্নাতী লোকেদেরকে আহ্বান করে বলবে, এখানে সর্বদা তোমরা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা স্থায়ী জীবন লাভ করবে, কখনো তোমরা মরবে না। তোমরা যুবক থাকবে, কখনো তোমরা বৃদ্ধ হবে না। তোমরা সর্বদা সুখ-স্বাচ্ছন্দ্যে থাকবে, কখনো আর তোমরা কষ্ট-ক্লেশে পতিত হবে না। এটাই মহামহিমান্বিত আল্লাহর বাণী: “আর তাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরা যে আমল করতে তারই বিনিময়ে তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে”- (সূরা আল আ‘রাফ ৭: ৪৩) এর ব্যাখ্যা।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৮৯৪, ইসলামীক সেন্টারঃ ৬৯৫১

সহিহ মুসলিম হাদিস ৭০৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে জান্নাতীদের জন্য এক মহান ঘোষণার কথা এসেছে। একজন আহ্বানকারী জান্নাতবাসীদের বলবে, তারা সবসময় সুস্থ থাকবে, অসুস্থ হবে না; তারা স্থায়ী জীবন পাবে, মারা যাবে না; তারা যুবক থাকবে, বৃদ্ধ হবে না; তারা সুখে থাকবে, কষ্টে পড়বে না। এরপর হাদিসে সূরা আল আ‘রাফের আয়াতের কথা এসেছে, যেখানে জান্নাতকে আমলের বিনিময়ে পাওয়া উত্তরাধিকার হিসেবে বলা হয়েছে। এই বর্ণনায় জান্নাতের স্থায়ী জীবন, জান্নাতে স্বাস্থ্য, অনন্ত যৌবন এবং কষ্টহীন সুখ—এসব বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে। হাদিসটি মুমিনের আশা বাড়ায় এবং আমলের গুরুত্ব মনে করায়। তাই এই হাদিসে জান্নাতের নিয়ামতকে ধারাবাহিক ঘোষণা হিসেবে দেখানো হয়েছে, যাতে সুস্থতা, জীবন, যৌবন ও সুখ একসঙ্গে উল্লেখ করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জান্নাতে অসুস্থতা থাকবে না—হাদিসে এটি পরিষ্কারভাবে বলা হয়েছে।
  • জান্নাতীদের মৃত্যু, বার্ধক্য ও কষ্ট থেকে মুক্ত থাকার ঘোষণা দেওয়া হবে।
  • জান্নাতের সুখকে আমলের বিনিময়ে পাওয়া উত্তরাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন