৫২/৪. অধ্যায়ঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ইয়াহূদীদের রূহ্ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ ও আল্লাহর বাণীঃ “ওরা আপনাকে রূহ্ সম্পর্কে জিজ্ঞেস করছে”
পাওনা আদায়ে ঈমানের পরীক্ষা
সহীহ মুসলিম : ৬৯৫৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৯৫৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ، - وَاللَّفْظُ لِعَبْدِ اللَّهِ - قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ خَبَّابٍ، قَالَ كَانَ لِي عَلَى الْعَاصِ بْنِ وَائِلٍ دَيْنٌ فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ فَقَالَ لِي لَنْ أَقْضِيَكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ - قَالَ - فَقُلْتُ لَهُ إِنِّي لَنْ أَكْفُرَ بِمُحَمَّدٍ حَتَّى تَمُوتَ ثُمَّ تُبْعَثَ . قَالَ وَإِنِّي لَمَبْعُوثٌ مِنْ بَعْدِ الْمَوْتِ فَسَوْفَ أَقْضِيكَ إِذَا رَجَعْتُ إِلَى مَالٍ وَوَلَدٍ . قَالَ وَكِيعٌ كَذَا قَالَ الأَعْمَشُ قَالَ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ ( أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لأُوتَيَنَّ مَالاً وَوَلَدًا) إِلَى قَوْلِهِ ( وَيَأْتِينَا فَرْدًا)>
খাব্বাব (রাঃ) হতে বর্ণিতঃ
‘আস ইবন ওয়াইল-এর কাছে আমার কিছু পাওনা ছিল। এর উসূলান্তে আমি তার নিকট গেলাম। সে বলল, “যে পর্যন্ত তুমি মুহাম্মাদ (ﷺ)-কে অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তোমার পাওনা দিব না।” এ কথা শুনে আমি তাকে বললাম, “আমি কখনো মুহাম্মাদ (ﷺ)-কে অস্বীকার করব না, তুমি মরার পর আবার জীবিত হয়ে আসলেও।” সে বলল, “আমি কি মৃত্যুর পর আবার জীবিত হয়ে উঠব? তাহলে তখনই আমি আমার সম্পদ এবং সন্তানাদি লাভ করে তোমার পাওনা পরিশোধ করব।” তখন এ আয়াতটি অবতীর্ণ হয়, “আপনি কি দেখেছেন তাকে যে আমার আয়াতসমূহ উপেক্ষা করে এবং বলে, আমাকে তো ধন-সম্পদ ও সন্তানাদি দেয়া হবে।” “..... আর সে আমার কাছে একাকী আসবে” - তখন এ আয়াতটি নাজিল হয়।’
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৮০৫, ইসলামীক সেন্টারঃ ৬৮৫৯
সহীহ মুসলিম হাদিস ৬৯৫৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে খাব্বাব রা.-এর একটি ঘটনা এসেছে। আস ইবন ওয়াইলের কাছে তাঁর পাওনা ছিল। তিনি তা আদায় করতে গেলে আস ইবন ওয়াইল বলে, মুহাম্মাদ صلى الله عليه وسلم-কে অস্বীকার না করা পর্যন্ত সে পাওনা দেবে না। খাব্বাব রা. দৃঢ়ভাবে বলেন, তিনি কখনো নবী صلى الله عليه وسلم-কে অস্বীকার করবেন না, এমনকি সে মরে আবার জীবিত হয়ে এলেও না। তখন আস ইবন ওয়াইল পুনরুত্থান নিয়ে বিদ্রূপের মতো কথা বলে—যদি মৃত্যুর পর ফিরে আসে, তখন সম্পদ ও সন্তান পেয়ে পাওনা শোধ করবে। এরপর আয়াত নাজিল হয়, যেখানে তার মতো মানুষের কথা বলা হয়েছে, যে আল্লাহর আয়াত অস্বীকার করে এবং সম্পদ-সন্তানের দাবি করে, অথচ আল্লাহর কাছে একা আসবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈমানের বিনিময়ে দুনিয়ার পাওনা বা লাভ নেওয়া যায় না।
- খাব্বাব রা. নবী صلى الله عليه وسلم-কে অস্বীকার করতে রাজি হননি।
- পুনরুত্থান নিয়ে বিদ্রূপ করা গুরুতর ভ্রান্তি।
- মানুষ আল্লাহর কাছে একা উপস্থিত হবে—এ কথা দায়িত্ববোধ শেখায়।
