৫১/০. অধ্যায়ঃ
মুনাফিকদের বিবরণ সম্পর্কিত
সত্য গোপন ও মিথ্যা প্রশংসার ভয়
সহীহ মুসলিম : ৬৯২৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৯২৭
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ، بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَخْبَرَهُ أَنَّ مَرْوَانَ قَالَ اذْهَبْ يَا رَافِعُ - لِبَوَّابِهِ - إِلَى ابْنِ عَبَّاسٍ فَقُلْ لَئِنْ كَانَ كُلُّ امْرِئٍ مِنَّا فَرِحَ بِمَا أَتَى وَأَحَبَّ أَنْ يُحْمَدَ بِمَا لَمْ يَفْعَلْ مُعَذَّبًا لَنُعَذَّبَنَّ أَجْمَعُونَ . فَقَالَ ابْنُ عَبَّاسٍ مَا لَكُمْ وَلِهَذِهِ الآيَةِ إِنَّمَا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ فِي أَهْلِ الْكِتَابِ . ثُمَّ تَلاَ ابْنُ عَبَّاسٍ { وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلاَ تَكْتُمُونَهُ} هَذِهِ الآيَةَ وَتَلاَ ابْنُ عَبَّاسٍ { لاَ تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا أَتَوْا وَيُحِبُّونَ أَنْ يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا} وَقَالَ ابْنُ عَبَّاسٍ سَأَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ شَىْءٍ فَكَتَمُوهُ إِيَّاهُ وَأَخْبَرُوهُ بِغَيْرِهِ فَخَرَجُوا قَدْ أَرَوْهُ أَنْ قَدْ أَخْبَرُوهُ بِمَا سَأَلَهُمْ عَنْهُ وَاسْتَحْمَدُوا بِذَلِكَ إِلَيْهِ وَفَرِحُوا بِمَا أَتَوْا مِنْ كِتْمَانِهِمْ إِيَّاهُ مَا سَأَلَهُمْ عَنْهُ .
হুমায়দ ইবনু ‘আবদুর রহ্মান ইবনু ‘আওফ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা মারওয়ান তার দারোয়ান রাফিকে বললেন, “তুমি ইবন আব্বাস (রাঃ)-এর কাছে যাও এবং বলো, ‘নিজে যা করেছে তাতে খুশি হয় এবং যা করেনি তাতে প্রশংসিত হতে চেয়ে আমাদের মধ্যে কেউ যদি আযাব পায় তবে আমরা সবাই আযাবে পড়ব’।”ইবন আব্বাস (রাঃ) বললেন, “এ আয়াতের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? এ আয়াত তো আহলে কিতাব সম্পর্কে নাযিল হয়েছে।” এরপর ইবন আব্বাস (রাঃ) এ আয়াত পাঠ করলেন- “স্মরণ করো, যাদেরকে কিতাব দেয়া হয়েছিল, আল্লাহ তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন- তোমরা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না।” তারপর ইবন আব্বাস (রাঃ) পড়লেন, “যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং যা নিজেরা করেনি তার জন্য প্রশংসিত হতে ভালবাসে, তারা শাস্তি হতে মুক্তি পাবে, এরূপ আপনি কক্ষনো মনে করবেন না। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব।”তারপর ইবন আব্বাস (রাঃ) বলেন, “নবী (ﷺ) কিতাবীদের নিকট কোন ব্যাপারে জানতে চাইলে তারা তা গোপন করলো এবং তার উত্তরে ভিন্ন কথা বলে দিল। তারপর তারা এমন ভনিতা করে বের হলো যে, জিজ্ঞাসিত বিষয়ের যথাযথ জবাব তারা নবী (ﷺ)-কে দিয়েছে। তারা এতে নবী (ﷺ)-এর কাছে প্রশংসা কামনা করেছিল এবং জিজ্ঞাসিত বিষয়টি গোপন করার মাধ্যমে তারা খুবই আনন্দিত হয়েছিল।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৭৭৭, ইসলামীক সেন্টারঃ ৬৮৩২
সহীহ মুসলিম হাদিস ৬৯২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবন আব্বাস (রাঃ) একটি আয়াতের সঠিক অর্থ বুঝিয়ে দিয়েছেন। মারওয়ান ভেবেছিলেন, কেউ নিজের কাজ নিয়ে খুশি হলে এবং না করা কাজের জন্য প্রশংসা চাইলে সবাই আযাবের মধ্যে পড়ে যাবে। ইবন আব্বাস (রাঃ) জানালেন, এই আয়াত মূলত আহলে কিতাবদের বিষয়ে নাযিল হয়েছে। কারণ তাদের কাছে যখন নবী (صلى الله عليه وسلم) কোনো বিষয় জানতে চাইলেন, তারা সত্য গোপন করল এবং ভিন্ন কথা বলল। এরপর তারা এমন ভাব দেখাল যেন তারা ঠিক জবাব দিয়েছে। এখানে মূল শিক্ষা হলো, সত্য জানা সত্ত্বেও তা গোপন করা, ভুল জবাব দেওয়া এবং না করা কাজের প্রশংসা চাওয়া বড় বিপদের কারণ। এই হাদিস সত্য বলা, ইলম গোপন না করা এবং মিথ্যা সম্মান চাওয়া থেকে সতর্ক করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সত্য জানা সত্ত্বেও তা গোপন করা গুরুতর ভুল।
- না করা কাজের জন্য প্রশংসা চাওয়া নিন্দনীয় আচরণ।
- ধর্মীয় বিষয়ে ভুল জবাব দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ভয়াবহ কাজ।
- আয়াত বা হাদিস বুঝতে সাহাবিদের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।
