৫০/৯. অধ্যায়ঃ

কা‘ব ইবনু মালিক (রাঃ) ও তাঁর দু’ সাথীর তাওবার বিবরণ

তাবুকের প্রস্তুতি ও সত্য তওবার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৯১১

وَحَدَّثَنِي عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ، اللَّهِ بْنِ مُسْلِمٍ ابْنُ أَخِي الزُّهْرِيِّ عَنْ عَمِّهِ، مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ الزُّهْرِيِّ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ، بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ، وَكَانَ، قَائِدَ كَعْبٍ حِينَ عَمِيَ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ وَزَادَ فِيهِ عَلَى يُونُسَ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَلَّمَا يُرِيدُ غَزْوَةً إِلاَّ وَرَّى بِغَيْرِهَا حَتَّى كَانَتْ تِلْكَ الْغَزْوَةُ ‏.‏ وَلَمْ يَذْكُرْ فِي حَدِيثِ ابْنِ أَخِي الزُّهْرِيِّ أَبَا خَيْثَمَةَ وَلُحُوقَهُ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏

‘আবদুর রহ্‌মান ইবনু ‘আবদুল্লাহ ইবনু কা‘ব ইবনু মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

উবাইদুল্লাহ ইবনু কা‘ব ইবনু মালিক (রাঃ) যিনি (তার বাবা) কা‘ব (রাঃ) অন্ধ হয়ে যাবার পর তাঁকে আনা নেয়া করতেন, তিনি (উবাইদুল্লাহ) বলেছেন, তাবূক যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে অংশগ্রহণ না করে ঘরে বসে থাকার সম্পর্কে কা‘ব ইবনু মালিক (রাঃ)-কে আমি এ কথা বলতে শুনেছি। অতঃপর তিনি অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে এতে অতিরিক্ত রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) যেদিকে যুদ্ধ করার জন্যে যেতেন সাধারণত তিনি আলোচনায় ঐ স্থানের কথা আলোচনা না করে অন্য জায়গার কথা আলোচনা করতেন। তবে এ যুদ্ধের কথা স্পষ্টভাবে বর্ণনা করেছিলেন। যুহরীর ভ্রাতুষ্পুত্রের এ হাদীসের মধ্যে আবু খায়সামার কথা এবং নবী (ﷺ)-এর সাথে তাঁর সাক্ষাতের কথা আলোচনা নেই।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৭৬১, ইসলামীক সেন্টারঃ ৬৮১৬

সহীহ মুসলিম হাদিস ৬৯১১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় কা‘ব ইবনু মালিক রাঃ-এর তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে থাকার ঘটনার একটি বাড়তি দিক এসেছে। সাধারণত রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কোনো যুদ্ধের উদ্দেশ্য সরাসরি না বলে অন্যভাবে ইঙ্গিত করতেন। কিন্তু তাবুক যুদ্ধের সময় তিনি গন্তব্য স্পষ্ট করে দিয়েছিলেন। কারণ সফর ছিল দূর, গরম ছিল কঠিন, শত্রুও ছিল বড়। এই তথ্য কা‘বের ভুলকে আরও পরিষ্কার করে: তিনি জানতেন, প্রস্তুতি নেওয়া দরকার। তবু দেরি করতে করতে পিছিয়ে পড়েন। পরে তিনি মিথ্যা অজুহাত না দিয়ে সত্য বলেন। তাই এই হাদিসে তাবুক যুদ্ধ, প্রস্তুতির গুরুত্ব, সত্যবাদিতা এবং তওবার শিক্ষা একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দায়িত্ব স্পষ্ট হলে প্রস্তুতিতে দেরি করা ঠিক নয়।
  • কঠিন পরিস্থিতিতে সত্য বলা বড় পরীক্ষা হতে পারে।
  • তওবা শুধু মুখের কথা নয়; ভুল স্বীকারও এর অংশ।
  • নবী صلى الله عليه وسلم প্রয়োজন অনুযায়ী বিষয় পরিষ্কার করে দিতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন