৫০/৪. অধ্যায়ঃ

আল্লাহ তা‘আলার রহ্‌মাতের ব্যাপকতা যা তার গোস্বাকে অতিক্রম করেছে

মায়ের মমতা আল্লাহর রহমতের নিদর্শন

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৮৭০

حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ اللَّهَ خَلَقَ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ مِائَةَ رَحْمَةٍ كُلُّ رَحْمَةٍ طِبَاقَ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ فَجَعَلَ مِنْهَا فِي الأَرْضِ رَحْمَةً فَبِهَا تَعْطِفُ الْوَالِدَةُ عَلَى وَلَدِهَا وَالْوَحْشُ وَالطَّيْرُ بَعْضُهَا عَلَى بَعْضٍ فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَكْمَلَهَا بِهَذِهِ الرَّحْمَةِ ‏"‏ ‏.‏

সালমান (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আকাশমণ্ডলী ও জমিন সৃষ্টির সময় আল্লাহ তা'আলা একশ রহমত সৃষ্টি করেছেন। প্রত্যেকটি রহমত আকাশ ও জমিনের দূরত্বের সমপরিমাণ। এ একশ রহমত হতে একভাগ রহমত দুনিয়ার জন্য নির্ধারণ করেছেন। এর তাগিদেই মা তার সন্তানের প্রতি এতটুকু স্নেহপরায়ণা হয়ে থাকে এবং বন্য পশু-পাখি একে অপরের প্রতি অনুরক্ত হয়। যখন কেয়ামত দিবস হবে তখন আল্লাহ তা'আলা এ রহমত দ্বারা (একভাগকেও নিরানব্বই ভাগের সাথে মিলিয়ে একশ) পূর্ণ করবেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৭২৪, ইসলামীক সেন্টারঃ ৬৭৭৯

সহীহ মুসলিম হাদিস ৬৮৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আল্লাহর রহমতকে আরও বিস্তৃতভাবে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, আকাশমণ্ডলী ও জমিন সৃষ্টির সময় আল্লাহ একশ রহমত সৃষ্টি করেছেন। প্রতিটি রহমতের বিশালতা আকাশ ও জমিনের দূরত্বের মতো। এর মধ্যে এক ভাগ রহমত দুনিয়ার জন্য রাখা হয়েছে। এই এক ভাগ রহমতের কারণেই মা সন্তানের প্রতি স্নেহপরায়ণ হয়। বন্য পশু ও পাখিও একে অন্যের প্রতি অনুরক্ত হয়। হাদিসের শেষ অংশে বলা হয়েছে, কেয়ামতের দিন আল্লাহ এই রহমত পূর্ণ করবেন। তাই দুনিয়ার মমতা, মায়া ও কোমলতা আল্লাহর রহমতের একটি দৃশ্যমান চিহ্ন। এই হাদিস মানুষকে আল্লাহর দয়ার কথা ভাবতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মায়ের সন্তানের প্রতি মমতা আল্লাহর রহমতের নিদর্শন।
  • পশু-পাখির দয়াও আল্লাহর দেয়া রহমতের অংশ।
  • আল্লাহর রহমত দুনিয়ার সীমিত দেখা দয়ার চেয়ে অনেক বড়।
  • কেয়ামতের দিন আল্লাহ তাঁর রহমত পূর্ণ করবেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন