৪৯/১৮. অধ্যায়ঃ

কৃত ‘আমাল ও না করা ‘আমালের খারাবী থেকে আশ্রয় প্রার্থনা করা

সকাল-সন্ধ্যার দোয়া ও আল্লাহর রাজত্ব

সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৮০১

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ، بْنِ سُوَيْدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَمْسَى قَالَ ‏"‏ أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ‏"‏ ‏.‏ قَالَ أُرَاهُ قَالَ فِيهِنَّ ‏"‏ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ ‏"‏ ‏.‏ وَإِذَا أَصْبَحَ قَالَ ذَلِكَ أَيْضًا ‏"‏ أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ ‏"‏ ‏.‏

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন সন্ধ্যা হয়ে যেত সে সময় নবী (ﷺ) বলতেনঃ “আম্‌সাইনা- ওয়া আমসাল মুল্‌কু লিল্লা-হি ওয়াল হামদু লিল্লা-হি লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু”, অর্থাৎ- “আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং আল্লাহর রাজ্যও সন্ধ্যায় উপনীত হয়েছে। আল্লাহর জন্যই সকল কৃতজ্ঞতা। আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মা‘বূদ নেই। তিনি অদ্বিতীয়, তাঁর কোনো শরীক নেই।” রাবী বলেন যে, তিনি তাঁর দোয়ার মধ্যে বলেছেন, “লাহুল মুলকু ওয়ালাহুল হাম্‌দু ওয়াহুয়া আলা- কুল্লি শাইয়িন কদীর, রব্বি আস্আলুকা খইরা মা- ফী হা-যিহিল লাইলাতি ওয়া খইরা মা- বাদাহা- ওয়া আউযুবিকা মিন শাররি মা- ফী হাযিহিল লাইলাতি ওয়া শাররি মা- বাদাহা- রব্বি আউযুবিকা মিনাল কাসালি ওয়া সুয়িল কিবারি রব্বি আউযুবিকা মিন আযা-বিন ফিন্‌না-রি ওয়া আযা-বিন ফিল কবরি”, অর্থাৎ- “রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই এবং তিনিই সব বিষয়ের উপর ক্ষমতাবান। হে আমার রব! আমি আপনার নিকট কল্যাণ চাই এ রাতের এবং পরবর্তী রাতেরও। আর আমি আপনার নিকট আশ্রয় চাই এ রাতের খারাপ থেকে এবং এর পরবর্তী রাতের খারাপ থেকেও। হে আমার প্রতিপালক! আমি আপনার নিকট আশ্রয় চাই অলসতা, অহঙ্কারের অশুভ পরিণতি থেকে। হে আমার প্রতিপালক! আমি আপনার নিকট আশ্রয় চাই জাহান্নাম ও কবরের শাস্তি থেকে।” আর যখন ভোর হতো, তিনি বলতেনঃ “আসবাহনা- ওয়া আসবাহাল মুলকু লিল্লা-হি", অর্থাৎ “আমরা ভোরে পৌঁছেছি এবং আল্লাহর রাজ্যও ভোরে পৌঁছেছে।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৬৬০, ইসলামীক সেন্টারঃ ৬৭১৩

সহিহ মুসলিম হাদিস ৬৮০১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সন্ধ্যা ও ভোরের দোয়ার কথা এসেছে। সন্ধ্যা হলে তিনি বলতেন, আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং আল্লাহর রাজ্যও সন্ধ্যায় উপনীত হয়েছে। সব প্রশংসা আল্লাহর জন্য। তিনি এক, তাঁর কোনো শরীক নেই। তারপর তিনি এ রাতের ও পরবর্তী রাতের কল্যাণ চাইতেন এবং এ রাতের ও পরবর্তী রাতের খারাপি থেকে আশ্রয় চাইতেন। অলসতা, অহংকারের খারাপ পরিণতি, জাহান্নাম ও কবরের শাস্তি থেকেও আশ্রয় চাওয়া হয়েছে। ভোর হলে তিনি একই ভাবের দোয়া করতেন—আমরা ভোরে পৌঁছেছি এবং রাজত্ব আল্লাহর। এই সকাল-সন্ধ্যার দোয়া দিনের শুরু ও শেষকে আল্লাহর স্মরণে বাঁধে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দিনের শুরু ও শেষে আল্লাহর রাজত্ব স্মরণ করা উচিত।
  • সকাল-সন্ধ্যায় কল্যাণ চাওয়া ও অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া নববী শিক্ষা।
  • অলসতা ও অহংকারের খারাপ দিক থেকে বাঁচার দোয়া করা হয়েছে।
  • জাহান্নাম ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়া জরুরি দোয়ার অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন