৪৯/৯. অধ্যায়ঃ
হে আল্লাহ! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতে কল্যাণ দান করো আর জাহান্নাম হতে আমাদের মুক্তি দাও- এ দু‘আর মর্যাদা
সহিহ মুসলিম : ৬৭৩৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৭৩৩
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ عُلَيَّةَ - عَنْ عَبْدِ الْعَزِيزِ، - وَهُوَ ابْنُ صُهَيْبٍ - قَالَ سَأَلَ قَتَادَةُ أَنَسًا أَىُّ دَعْوَةٍ كَانَ يَدْعُو بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَكْثَرَ قَالَ كَانَ أَكْثَرُ دَعْوَةٍ يَدْعُو بِهَا يَقُولُ " اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ " . قَالَ وَكَانَ أَنَسٌ إِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ بِدَعْوَةٍ دَعَا بِهَا فَإِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ بِدُعَاءٍ دَعَا بِهَا فِيهِ .
‘আবদুল ‘আযীয ইবনু সুহায়ব (রাঃ) হতে বর্ণিতঃ
কাতাদা আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, নবী (ﷺ) কোন দোয়া সর্বাধিক পড়তেন? তিনি বললেন, তিনি যে দোয়া দ্বারা সর্বাধিক দোয়া করতেন তাতে বলতেন : “আল্ল-হুম্মা আ-তিনা- ফিদ্দুনইয়া হাসানাতাও ওয়াফিল আ-খিরতি হাসানাতাও ওয়াকিনা- ’আযা-বান না-র”। অর্থাৎ- ‘হে আল্লাহ! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান কর এবং আখিরাতে কল্যাণ দান কর। আর আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে বাঁচিয়ে রাখো।’ রাবী বলেন, আনাস (রাঃ) যখনই কোন দোয়া করার সংকল্প করতেন তখন তিনি [নবী (ﷺ)-এর ন্যায়] দোয়া করতেন। তারপর যখন তিনি কোন ব্যাপারে দোয়া করার সংকল্প করতেন তখন তাতে এ দোয়া পড়তেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৫৯৬, ইসলামীক সেন্টারঃ ৬৬৪৮
