৪৭/১. অধ্যায়ঃ

মায়ের উদরে মানুষের সৃষ্টি রহস্য, তার ভাগ্যের রিয্‌ক, মুত্যুস্থান, ‘আমাল, হতভাগ্য ও সৌভাগ্য লিপিবদ্ধকরণ

তাকদীর ও আমল: মানুষ কি জবাবদিহি করবে?

সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৬৩২

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ، ثَابِتٍ عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدِّئَلِيِّ، قَالَ قَالَ لِي عِمْرَانُ بْنُ الْحُصَيْنِ أَرَأَيْتَ مَا يَعْمَلُ النَّاسُ الْيَوْمَ وَيَكْدَحُونَ فِيهِ أَشَىْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى عَلَيْهِمْ مِنْ قَدَرِ مَا سَبَقَ أَوْ فِيمَا يُسْتَقْبَلُونَ بِهِ مِمَّا أَتَاهُمْ بِهِ نَبِيُّهُمْ وَثَبَتَتِ الْحُجَّةُ عَلَيْهِمْ فَقُلْتُ بَلْ شَىْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى عَلَيْهِمْ قَالَ فَقَالَ أَفَلاَ يَكُونُ ظُلْمًا قَالَ فَفَزِعْتُ مِنْ ذَلِكَ فَزَعًا شَدِيدًا وَقُلْتُ كُلُّ شَىْءٍ خَلْقُ اللَّهِ وَمِلْكُ يَدِهِ فَلاَ يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ ‏.‏ فَقَالَ لِي يَرْحَمُكَ اللَّهُ إِنِّي لَمْ أُرِدْ بِمَا سَأَلْتُكَ إِلاَّ لأَحْزُرَ عَقْلَكَ إِنَّ رَجُلَيْنِ مِنْ مُزَيْنَةَ أَتَيَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالاَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ مَا يَعْمَلُ النَّاسُ الْيَوْمَ وَيَكْدَحُونَ فِيهِ أَشَىْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى فِيهِمْ مِنْ قَدَرٍ قَدْ سَبَقَ أَوْ فِيمَا يُسْتَقْبَلُونَ بِهِ مِمَّا أَتَاهُمْ بِهِ نَبِيُّهُمْ وَثَبَتَتِ الْحُجَّةُ عَلَيْهِمْ فَقَالَ ‏"‏ لاَ بَلْ شَىْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى فِيهِمْ وَتَصْدِيقُ ذَلِكَ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏{‏ وَنَفْسٍ وَمَا سَوَّاهَا * فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا‏}‏ ‏"‏ ‏.‏

আবুল আসওয়াদ আদ্ দিয়ালী (রহঃ) হতে বর্ণিতঃ

ইমরান ইবনু হুসাইন (রাঃ) আমাকে বললেন, আজকাল মানুষ যা আমল করে এবং তাতে যা কষ্ট করে, সে ব্যাপারে আপনার মতামত কি? তা কি এমন বিষয় যা তাদের উপর সিদ্ধান্ত গৃহীত ও অতীতে সাব্যস্ত হয়ে গেছে যা তাদের উপর পূর্ব নির্ধারিত? নাকি ভবিষ্যতে করা হবে যা তাদের নিকট তাদের নবী (ﷺ) নিয়ে আসছেন এবং যাদের উপর দলিল-প্রমাণ সাব্যস্ত হয়েছে? আমি বললাম বরং বিষয়টি তো তাদের উপর সিদ্ধান্ত গৃহীত ও অতীত সাব্যস্ত হয়ে গেছে।তিনি (রাবী) বলেন, অতঃপর তিনি বললেন, তা কি জুলুম হবে না? তিনি বললেন, এতে আমি অত্যন্ত ঘাবড়ে গেলাম এবং বললাম, প্রতিটি বিষয় আল্লাহর মাখলুক এবং তাঁর আওতাধীন। সুতরাং তিনি যা করেন, সে বিষয়ে জবাবদিহিতা নেই অথবা তাদেরকে কৈফিয়ত দিতে হবে না। কিন্তু তারা যা করে সে বিষয়ে তাদের নিকট কৈফিয়ত তলব করা হবে। অতঃপর তিনি আমাকে বললেন, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। আমি আপনাকে জিজ্ঞেস করে আপনার অনুভূতি অনুমান করতে চেয়েছিলাম।মুযাইনা গোত্রের দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! লোকেরা আজকাল যেসব আমল করে এবং পরিশ্রম করে, সেগুলো কি তাদের উপর সিদ্ধান্ত গৃহীত ও অতীতে সাব্যস্ত হয়ে গেছে, আগে নির্দিষ্টতা থেকে? নাকি ভবিষ্যতে যে আমল করা হবে, যা নবী (ﷺ) তাদের নিকট নিয়ে আসছেন এবং তাদের উপর দলিল প্রমাণ সাব্যস্ত আছে? জবাবে তিনি বললেন, না; বরং বিষয়টি তাদের উপর সিদ্ধান্ত করা হয়েছে এবং অতীতে সাব্যস্ত হয়ে গিয়েছে। আল্লাহর কিতাবে তার সত্যায়ন: “আর শপথ মানুষের এবং তাঁর যিনি তাকে সম্পূর্ণ করেছেন, এরপর তার উপর তিনি পাপ-পুণ্যের জ্ঞান ঢেলে দিয়েছেন”— (সূরা আশ-শামস ৯১ : ৭-৮)।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪৯৮, ইসলামীক সেন্টারঃ ৬৫৪৯

সহিহ মুসলিম হাদিস ৬৬৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইমরান ইবনু হুসাইন (রাঃ) এবং আবু আসওয়াদ আদ-দুয়ালী (রহঃ)-এর কথোপকথনের মাধ্যমে তাকদীর, আমল এবং জবাবদিহির বিষয় এসেছে। প্রশ্ন ছিল, মানুষের কাজ কি আগে থেকেই সিদ্ধান্ত হয়ে গেছে, নাকি নবী صلى الله عليه وسلم যা এনেছেন তার ভিত্তিতে সামনে তৈরি হবে? উত্তরে বলা হয়, বিষয়টি আগে থেকেই সিদ্ধান্ত করা এবং অতীত সাব্যস্ত। এরপর জুলুমের প্রশ্ন উঠলে বলা হয়, সব কিছু আল্লাহর সৃষ্টি ও মালিকানার অধীন; তিনি যা করেন সে বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হয় না, কিন্তু মানুষ যা করে তার জবাবদিহি হবে। পরে মুযাইনা গোত্রের দুই ব্যক্তি একই প্রশ্ন করলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, বিষয়টি আগে থেকেই সাব্যস্ত। তিনি সূরা আশ-শামসের আয়াত উল্লেখ করেন, যেখানে মানুষের মধ্যে পাপ-পুণ্যের জ্ঞান ঢেলে দেওয়ার কথা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাকদীরের বিষয় আল্লাহর জ্ঞান ও সিদ্ধান্তের সাথে সম্পর্কিত।
  • মানুষের আমল নিয়ে জবাবদিহির কথা হাদিসে এসেছে।
  • দ্বীনের জটিল প্রশ্নও সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর কাছে করতেন।
  • পাপ-পুণ্যের বোধ আল্লাহ মানুষের মধ্যে দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন