৪৭/১. অধ্যায়ঃ

মায়ের উদরে মানুষের সৃষ্টি রহস্য, তার ভাগ্যের রিয্‌ক, মুত্যুস্থান, ‘আমাল, হতভাগ্য ও সৌভাগ্য লিপিবদ্ধকরণ

তাকদীর জেনেও আমল করো: প্রত্যেকের পথ সহজ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৬২৪

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ، قَالَ كُنَّا فِي جَنَازَةٍ فِي بَقِيعِ الْغَرْقَدِ فَأَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ وَمَعَهُ مِخْصَرَةٌ فَنَكَّسَ فَجَعَلَ يَنْكُتُ بِمِخْصَرَتِهِ ثُمَّ قَالَ ‏"‏ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ مَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ إِلاَّ وَقَدْ كَتَبَ اللَّهُ مَكَانَهَا مِنَ الْجَنَّةِ وَالنَّارِ وَإِلاَّ وَقَدْ كُتِبَتْ شَقِيَّةً أَوْ سَعِيدَةً ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَمْكُثُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ الْعَمَلَ فَقَالَ ‏"‏ مَنْ كَانَ مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ السَّعَادَةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الشَّقَاوَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ ‏"‏ ‏.‏ فَقَالَ ‏"‏ اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ أَمَّا أَهْلُ السَّعَادَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ وَأَمَّا أَهْلُ الشَّقَاوَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ ‏"‏ ‏.‏ ثُمَّ قَرَأَ ‏{‏ فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى * وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى * وَكَذَّبَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى‏}‏

‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা বাকি গারকাদে একটি জানাজা সালাতে উপস্থিত ছিলাম। তারপর রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট এসে বসলেন এবং আমরাও তাঁর পাশাপাশি বসলাম। তাঁর সাথে ছিল একটি ছড়ি। তিনি মাথা নিচু করেছিলেন। সে সময় তিনি তাঁর ছড়ি দ্বারা জমিনে টোকা দিচ্ছিলেন। তারপর তিনি বললেন, “তোমাদের মাঝে এমন কোন লোক নেই, যার পরিণাম আল্লাহ তা'আলা জান্নাতে বা জাহান্নামে নির্ধারণ করেননি এবং সে দুর্ভাগ্যবান হবে বা সৌভাগ্যবান হবে, তা লিপিবদ্ধ করেননি।”বর্ণনাকারী বলেন, তখন জনৈক লোক আবেদন করল, “হে আল্লাহর রাসূল (ﷺ)! আমরা কি আমাদের ভাগ্যলিপির উপর অটুট থেকে আমল ত্যাগ করব না?” তখন তিনি বললেন, “যে লোক সৌভাগ্যবান সে সৌভাগ্যবানদের আমলের দিকে ধাবিত হবে। যে হতভাগাদের অন্তর্ভুক্ত সে হতভাগার আমলের প্রতি ধাবিত হবে।” তারপর তিনি বললেন, “তোমরা আমল করো। প্রত্যেকের পথ সহজ করে দেওয়া হয়েছে। অবশ্যই সৌভাগ্যবান লোকদেরকে সৌভাগ্যের আমল করা সহজ করে দেওয়া হচ্ছে। হতভাগ্যদেরকে হতভাগ্যের আমল সহজ করে দেওয়া হচ্ছে।”তারপর তিনি তিলাওয়াত করলেন, “সুতরাং যে দান করল, তাকওয়া অর্জন করল এবং যা উত্তম তা সত্যায়ন করল, আমি তাদের জন্য সফলতার পথ সুগম করে দিব এবং যারা বখিলী করল এবং নিজকে স্বয়ংসম্পূর্ণ অমুখাপেক্ষী মনে করল আর যা উত্তম তা মিথ্যা সাব্যস্ত করল, আমি তার জন্য কঠোর বিফল পথ সহজ করে দিব”- (সূরা আল-লায়ল ৯২ : ৫-১০)।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪৭৮, ইসলামীক সেন্টারঃ ৬৫৩০[৪] বাকী‘ গারকাদ-মাদীনার গোরস্থান যা বর্তমানে জান্নাতুল বাকী‘ নামে প্রসিদ্ধ।

সহীহ মুসলিম হাদিস ৬৬২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে জানাজা সালাতের পর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবীদের সঙ্গে বসে বললেন, প্রত্যেক মানুষের জন্য জান্নাত বা জাহান্নামের ঠিকানা এবং সৌভাগ্য বা দুর্ভাগ্য লিখিত আছে। তখন একজন প্রশ্ন করলেন, তাহলে কি আমরা ভাগ্যলিপির উপর ভর করে আমল ছেড়ে দেব? নবী (صلى الله عليه وسلم) জবাব দিলেন, যে সৌভাগ্যবান সে সৌভাগ্যবানদের আমলের দিকে যাবে, আর যে হতভাগা সে হতভাগাদের আমলের দিকে যাবে। তারপর তিনি স্পষ্ট বললেন, তোমরা আমল করো; প্রত্যেকের পথ সহজ করা হয়েছে। এরপর সূরা আল-লায়লের আয়াত পাঠ করলেন, যেখানে দান, তাকওয়া, সত্যায়ন এবং বিপরীত আচরণের কথা এসেছে। তাই এই হাদিস তাকদীরকে অলসতার অজুহাত না বানিয়ে আমলের পথে চলতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাকদীরের কথা শুনে আমল ছেড়ে দেওয়া যাবে না।
  • নবী (صلى الله عليه وسلم) সরাসরি বলেছেন, তোমরা আমল করো।
  • দান, তাকওয়া ও সত্যায়নের পথ সহজতার সঙ্গে যুক্ত হয়েছে।
  • মানুষের কাজ তার পথের পরিচয় বহন করে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন