৪৭/১. অধ্যায়ঃ

মায়ের উদরে মানুষের সৃষ্টি রহস্য, তার ভাগ্যের রিয্‌ক, মুত্যুস্থান, ‘আমাল, হতভাগ্য ও সৌভাগ্য লিপিবদ্ধকরণ

গর্ভে চল্লিশ দিন বা রাত: তাকদীরের বর্ণনা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৬১৭

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كِلاَهُمَا عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ، الْحَمِيدِ ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، ح وَحَدَّثَنِي أَبُو سَعِيدٍ، الأَشَجُّ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَاهُ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ، كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ قَالَ فِي حَدِيثِ وَكِيعٍ ‏"‏ إِنَّ خَلْقَ أَحَدِكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ لَيْلَةً ‏"‏ ‏.‏ وَقَالَ فِي حَدِيثِ مُعَاذٍ عَنْ شُعْبَةَ ‏"‏ أَرْبَعِينَ لَيْلَةً أَرْبَعِينَ يَوْمًا ‏"‏ ‏.‏ وَأَمَّا فِي حَدِيثِ جَرِيرٍ وَعِيسَى ‏"‏ أَرْبَعِينَ يَوْمًا ‏"‏ ‏.‏

জারীর ইবনু ‘আবদুল হামীদ, ‘ঈসা ইবনু ইউনুস, ওয়াকী‘ ও শু‘বাহ্ ইবনুল হাজ্জাজ (রহঃ) সকলে আ‘মাশ (রহঃ) হতে এ সূত্র হতে বর্ণিতঃ

তিনি (আ‘মাশ) ওয়াকী‘ বর্ণিত হাদীসে বলেছেন, নিশ্চয়ই তোমাদের কারো সৃষ্টি (শুক্রকীট) তার মায়ের গর্ভে চল্লিশ রাত্রি একত্র রাখা হয়। আর তিনি শু‘বা সানাদে মু‘আয বর্ণিত হাদীসে বলেছেন, চল্লিশ রাত কিংবা চল্লিশ দিন। কিন্তু জারীর ও ঈসা (রহঃ)-এর হাদীসে কেবলমাত্র (চল্লিশ দিবসের) কথা উল্লেখ রয়েছে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪৮৩, ইসলামীক সেন্টারঃ ৬৫৩৫

সহীহ মুসলিম হাদিস ৬৬১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে মূলত আগের তাকদীর-সংক্রান্ত হাদিসের শব্দগত পার্থক্য উল্লেখ করা হয়েছে। ওয়াকী‘ বর্ণিত হাদিসে চল্লিশ রাত্রি বলা হয়েছে। শু‘বা সানাদে মু‘আযের বর্ণনায় চল্লিশ রাত কিংবা চল্লিশ দিন বলা হয়েছে। আবার জারীর ও ঈসা (রহঃ)-এর বর্ণনায় শুধু চল্লিশ দিন বলা হয়েছে। এখানে নতুন কোনো বিধান বা আলাদা ঘটনা নেই; বরং হাদিস বর্ণনার নির্ভুলতা ও শব্দভেদ সংরক্ষণের দিকটি স্পষ্ট। তাকদীর, গর্ভে সৃষ্টি এবং রাবীদের বর্ণনাগত পার্থক্য—এই তিনটি বিষয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাঠকের জন্য শিক্ষা হলো, হাদিস পড়ার সময় একই মর্মের ভিন্ন শব্দ দেখলে তা অবহেলা না করে বুঝে পড়া দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিসে দিন ও রাতের শব্দভেদও সংরক্ষণ করা হয়েছে।
  • রাবীর ভাষা জানা হাদিস বোঝার অংশ।
  • গর্ভে সৃষ্টির আলোচনা তাকদীরের সঙ্গে যুক্ত।
  • একই মর্মের বর্ণনায় শব্দের পার্থক্য থাকতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন