৪৬/৫০. অধ্যায়ঃ
যাকে যে মানুষ ভালবাসে সে তার সাথেই থাকবে
সহিহ মুসলিম : ৬৬০৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৬০৮
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ، عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ بَيْنَمَا أَنَا وَرَسُولُ اللَّهِ، صلى الله عليه وسلم خَارِجَيْنِ مِنَ الْمَسْجِدِ فَلَقِينَا رَجُلاً عِنْدَ سُدَّةِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَعْدَدْتَ لَهَا " . قَالَ فَكَأَنَّ الرَّجُلَ اسْتَكَانَ ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَعْدَدْتُ لَهَا كَبِيرَ صَلاَةٍ وَلاَ صِيَامٍ وَلاَ صَدَقَةٍ وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ . قَالَ " فَأَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ " .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ও রাসূলুল্লাহ (ﷺ) উভয়ে মসজিদে নববী হতে বের হচ্ছিলাম। এমন সময় মসজিদের দরজায় এক লোকের সাথে সাক্ষাৎ হলো। সে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! কেয়ামত কবে সংঘটিত হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কেয়ামতের জন্যে কি সম্বল সংগ্রহ করেছ? তিনি বলেন, তখন লোকটি নীরব থাকল। তারপর সে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি তো সেজন্যে বেশি পরিমাণ সালাত, সাওম ও সদাকা-খায়রাত সংগ্রহ করিনি। তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে মহব্বত করি। তিনি বললেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি মহব্বত কর।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪৭৪, ইসলামীক সেন্টারঃ ৬৫২৬
