৪৬/৫০. অধ্যায়ঃ
যাকে যে মানুষ ভালবাসে সে তার সাথেই থাকবে
সহিহ মুসলিম : ৬৬০৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৬০৬
حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ زَيْدٍ - حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ " وَمَا أَعْدَدْتَ لِلسَّاعَةِ " . قَالَ حُبَّ اللَّهِ وَرَسُولِهِ قَالَ " فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ " . قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا بَعْدَ الإِسْلاَمِ فَرَحًا أَشَدَّ مِنْ قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم " فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ " . قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ فَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِأَعْمَالِهِمْ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলেন, অতঃপর বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! কেয়ামত কবে সংঘটিত হবে? তিনি বললেন, তুমি সেদিনের জন্যে কি পাথেয় সংগ্রহ করেছ? সে বললো, আল্লাহ ও তাঁর রাসূলের মুহাব্বাত। তিনি বললেন, নিশ্চয়ই তুমি তার সাথে থাকবে, যাকে তুমি মুহাব্বাত কর। আনাস (রাঃ) বলেন, আমি আল্লাহ ও তাঁর রাসূল, আবু বকর (রাঃ) ও উমর (রাঃ)-কে পছন্দ করি। সুতরাং আমি আশা রাখি যে, কেয়ামতের দিনে আমি তাদের সাথে থাকব, যদিও আমি তাদের সমান আমল করতে পারিনি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪৭২, ইসলামীক সেন্টারঃ ৬৫২৪
