৩/১৮. অধ্যায়ঃ

নির্জনে উলঙ্গ হয়ে গোসল করা জায়িয

মূসা (আঃ)-এর একাকী গোসল ও লজ্জাশীলতার শিক্ষা

সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৫৭

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ مُحَمَّدٍ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ كَانَتْ بَنُو إِسْرَائِيلَ يَغْتَسِلُونَ عُرَاةً يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى سَوْأَةِ بَعْضٍ وَكَانَ مُوسَى - عَلَيْهِ السَّلاَمُ - يَغْتَسِلُ وَحْدَهُ فَقَالُوا وَاللَّهِ مَا يَمْنَعُ مُوسَى أَنْ يَغْتَسِلَ مَعَنَا إِلاَّ أَنَّهُ آدَرُ - قَالَ - فَذَهَبَ مَرَّةً يَغْتَسِلُ فَوَضَعَ ثَوْبَهُ عَلَى حَجَرٍ فَفَرَّ الْحَجَرُ بِثَوْبِهِ - قَالَ - فَجَمَحَ مُوسَى بِإِثْرِهِ يَقُولُ ثَوْبِي حَجَرُ ثَوْبِي حَجَرُ ‏.‏ حَتَّى نَظَرَتْ بَنُو إِسْرَائِيلَ إِلَى سَوْأَةِ مُوسَى قَالُوا وَاللَّهِ مَا بِمُوسَى مِنْ بَأْسٍ ‏.‏ فَقَامَ الْحَجَرُ حَتَّى نُظِرَ إِلَيْهِ - قَالَ - فَأَخَذَ ثَوْبَهُ فَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ وَاللَّهِ إِنَّهُ بِالْحَجَرِ نَدَبٌ سِتَّةٌ أَوْ سَبْعَةٌ ضَرْبُ مُوسَى بِالْحَجَرِ ‏.

হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি কয়েকটি হাদীস উল্লেখ করে বলেন, এগুলো আবু হুরায়রা (রাঃ) মুহাম্মাদ রাসূলুল্লাহ (ﷺ) থেকে আমার কাছে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হল, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, বনি ইসরাঈলগণ উলঙ্গ হয়ে গোসল করত, একে অপরের লজ্জাস্থানের দিকে দেখত। আর মূসা (আঃ) গোসল করতেন একাকী। তাই তারা বলাবলি করত, আল্লাহর কসম মূসা আমাদের সাথে গোসল করে না কারণ তার একশিরা রোগ রয়েছে। একবার তিনি গোসল করতে গিয়ে একটি পাথরের উপর তাঁর কাপড় রাখলেন। এরপর পাথরটি তাঁর কাপড় নিয়ে দৌড়াতে লাগল। রাবী বলেন, মূসা (আঃ) তার পিছু পিছু ছুটলেন আর বলতে লাগলেন, পাথর! আমার কাপড়, পাথর! আমার কাপড়। এমনিভাবে বনি ইসরাঈলগণ মূসা (আঃ)-এর লজ্জাস্থান দেখে ফেলল এবং তারা বলল, আল্লাহর কসম মূসার তো কোনো খুঁত নেই। এরপর পাথর দাঁড়িয়ে গেল এবং তাঁকে দেখে নিল। রাবী বলেন, এরপর তিনি তাঁর কাপড় তুলে নিলেন এবং (রাগে) পাথরকে মারতে শুরু করে দিলেন।আবু হুরায়রা (রাঃ) বলেন, আল্লাহর কসম! পাথরের ওপর মূসা (আঃ)-এর আঘাতের ছয়টি কি সাতটি চিহ্ন রয়েছে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৬১, ইসলামীক সেন্টারঃ ৬৭৬

সহিহ মুসলিম হাদিস ৬৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে বনি ইসরাঈলের একটি ঘটনা এসেছে। তারা উলঙ্গ হয়ে গোসল করত এবং একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাত। কিন্তু মূসা (আঃ) একাকী গোসল করতেন। এ কারণে তারা তাঁর সম্পর্কে ভুল ধারণা করেছিল। একদিন মূসা (আঃ) গোসল করতে গিয়ে কাপড় একটি পাথরের উপর রাখেন। পাথরটি কাপড় নিয়ে সরে যায়, আর তিনি কাপড়ের পিছু নেন। তখন বনি ইসরাঈল তাঁর দেহ দেখে বুঝতে পারে, তাঁর কোনো খুঁত নেই। এরপর মূসা (আঃ) কাপড় নিয়ে পাথরকে আঘাত করেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, লজ্জাশীলতা ও আড়ালে গোসল করা সম্মানের কাজ। একই সঙ্গে অন্যের সম্পর্কে অকারণ ধারণা করা ঠিক নয়। বর্ণনাটি লজ্জাস্থান ঢাকার আদব ও নবীদের সম্মান বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মূসা (আঃ) একাকী গোসল করতেন, যা লজ্জাশীলতার দিক দেখায়।
  • অন্যের সম্পর্কে ভুল ধারণা করা থেকে সতর্ক থাকা উচিত।
  • লজ্জাস্থান দেখা-দেখি করা বনি ইসরাঈলের অভ্যাস হিসেবে বর্ণিত হয়েছে।
  • আল্লাহ মূসা (আঃ)-এর ব্যাপারে মানুষের ভুল ধারণা দূর করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন