৪৬/১৫. অধ্যায়ঃ
যুল্ম হারাম
সহিহ মুসলিম : ৬৪৭২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৪৭২
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بِهَا كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ " .
সালিম-এর পিতা হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন: এক মুসলিম আরেক মুসলিমের ভাই। সে তার প্রতি অত্যাচার করে না এবং তাকে দুশমনের হাতে সোপর্দও করে না। যে ব্যক্তি তার ভাইয়ের অভাব-অনটন পূরণ করবে, আল্লাহ তাঁর অভাব-অনটন দূর করবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ তা'আলা তার প্রতিদানে কেয়ামত দিবসে তাকে বিপদ থেকে পরিত্রাণ দিবেন। আর যে ব্যক্তি মুসলিমের দোষ-ত্রুটি লুকিয়ে রাখবে, আল্লাহ তা'আলা কেয়ামত দিবসে তার দোষ-ত্রুটি লুকিয়ে রাখবেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৩৪২, ইসলামীক সেন্টারঃ ৬৩৯২
