৩/১৪. অধ্যায়ঃ
ইসতিহাযাহ [৮৯] বা রক্তপ্রদর রোগগ্রস্ত মহিলার গোসল ও তার সলাত প্রসঙ্গ
ইস্তিহাযা হলে সালাত আদায়ের সহজ বিধান
সহীহ মুসলিম : ৬৪৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৪৭
حَدَّثَنِي مُوسَى بْنُ قُرَيْشٍ التَّمِيمِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ إِنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ الَّتِي كَانَتْ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ شَكَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الدَّمَ فَقَالَ لَهَا " امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ ثُمَّ اغْتَسِلِي " . فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلاَةٍ .
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর স্ত্রী ‘আয়িশা (রাযিঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবন আওফ (রাঃ)-এর স্ত্রী উম্মু হাবীবা বিনত জাহশ রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে তার রক্ত প্রদরের অসুবিধার কথা বললেন। তিনি তাকে বললেনঃ তুমি তোমার মাসিক ঋতুর মেয়াদ পরিমাণ অপেক্ষা কর (অর্থাৎ) এ সময়ে সালাত আদায় করবে না। এ সময় পার হলে তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে। তাই তিনি প্রত্যেক সালাতের সময়েই গোসল করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৫১, ইসলামীক সেন্টারঃ ৬৬৬[৯০] হায়য অবস্থায় সলাত মাফ এবং সওমের কাযা করতে হয় । এটা পরম করুণাময় আল্লাহর বিশেষ অনুগ্রহ তা না হলে সলাতের কাযা করতে মহিলাদের বিশেষ কষ্ট হতো । সলাত দৈনিক পাঁচবার পড়তে হয় বিধায় বছরের বহু সলাতের কাযা করতে হতো । আর সওম বছরে একবার মাত্র । সুতরাং ৫/৭ দিন সওম কাযা করা কোন কঠিন কিছু নয় । (নাবাবী)
সহীহ মুসলিম হাদিস ৬৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু হাবীবা বিনত জাহশ (রাঃ) তাঁর রক্ত প্রদরের অসুবিধার কথা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে বলেন। তিনি তাঁকে নির্দেশ দেন, স্বাভাবিক মাসিক ঋতুর যে সময় তাকে সালাত থেকে বিরত রাখত, সে সময় পরিমাণ অপেক্ষা করতে। অর্থাৎ ওই সময় সালাত আদায় করবে না। এরপর সময় শেষ হলে গোসল করবে এবং সালাত আদায় করবে। তাই তিনি প্রত্যেক সালাতের সময় গোসল করতেন। এখানে মূল শিক্ষা হলো, ইস্তিহাযা বা মাসিকের বাইরের রক্তকে হায়িযের মতো ধরে সব সময় সালাত ছেড়ে দেওয়া যাবে না। নিজের পরিচিত মাসিকের সময় আলাদা করে, এরপর পবিত্রতার চেষ্টা করে সালাতে ফিরে আসতে হবে। ইস্তিহাযা ও সালাতের বিধান নিয়ে যারা জানতে চান, এই হাদিস তাদের জন্য সরাসরি দিকনির্দেশনা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রক্ত প্রদর হলে স্বাভাবিক মাসিকের সময় আলাদা করে চিনতে হবে।
- মাসিকের নির্ধারিত সময় শেষ হলে গোসল করে সালাতে ফিরে আসতে হবে।
- ইস্তিহাযার কারণে সব সময় সালাত ছেড়ে দেওয়া ঠিক নয়।
- ব্যক্তিগত সমস্যায় নববী নির্দেশ জানা ও মানা গুরুত্বপূর্ণ।
