৪৬/১৩. অধ্যায়ঃ
রোগীর সেবা-শুশ্রূষার মর্যাদা
মানবসেবা: আল্লাহর কাছে পাওয়া নেক আমল
সহীহ মুসলিম : ৬৪৫০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৪৫০
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي . قَالَ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ . قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلاَنًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي . قَالَ يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ . قَالَ أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلاَنٌ فَلَمْ تُطْعِمْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي . قَالَ يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ اسْتَسْقَاكَ عَبْدِي فُلاَنٌ فَلَمْ تَسْقِهِ أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা’আলা কেয়ামতের দিনে বলবেন, “হে আদম সন্তান! আমি অসুস্থ হয়েছিলাম; কিন্তু তুমি আমার সেবা-শুশ্রূষা করোনি।” সে বলবে, “হে পরওয়ারদিগার! আমি কী করে তোমার সেবা-শুশ্রূষা করব, অথচ তুমি সারা জাহানের প্রতিপালক।” আল্লাহ বলবেন, “তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, আর তুমি তার সেবা করোনি, তুমি কি জানতে না যে, তুমি তার সেবা-শুশ্রূষা করলে আমাকে তার কাছেই পেতে।হে আদম সন্তান! আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম; কিন্তু তুমি আমাকে খেতে দাওনি।” সে (বান্দা) বলবে, “হে আমার পরওয়ারদিগার! আমি কী করে তোমাকে আহার করাতে পারি? তুমি তো সারা জাহানের প্রতিপালক।” তিনি (আল্লাহ) বলবেন, “তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা তোমার কাছে আহার চেয়েছিল? তুমি তাকে খেতে দাওনি। তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে আহার করাতে তাহলে তা অবশ্যই আমার কাছে পেতে। হে আদম সন্তান! আমি তোমার কাছে পানীয় চেয়েছিলাম; কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি।”সে (বান্দা) বলবে, “হে আমার পরওয়ারদিগার! আমি কী করে তোমাকে পান করাব, অথচ তুমি সারা জাহানের প্রতিপালক।” তিনি (আল্লাহ) বলবেন, “আমার অমুক বান্দা তোমার কাছে পানীয় চেয়েছিল, তুমি তাকে পান করাওনি। যদি তুমি তাকে পান করাতে, তবে তা আমার কাছে পেয়ে যেতে।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৩২২, ইসলামীক সেন্টারঃ ৬৩৭১
সহীহ মুসলিম হাদিস ৬৪৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিনের এক গভীর জবাবদিহির কথা এসেছে। আল্লাহ বলবেন, তিনি অসুস্থ হয়েছিলেন, খাবার চেয়েছিলেন, পানি চেয়েছিলেন; কিন্তু বান্দা সেবা করেনি। বান্দা অবাক হয়ে বলবে, আল্লাহ তো সারা জাহানের প্রতিপালক, তাঁকে কীভাবে সেবা করবে? তখন আল্লাহ বুঝিয়ে দেবেন, তাঁর অমুক বান্দা অসুস্থ ছিল, খাবার চেয়েছিল, পানি চেয়েছিল—তাকে সাহায্য করলে আল্লাহর কাছেই সেই কাজের প্রতিদান পাওয়া যেত। এখানে মূল শিক্ষা হলো মানবসেবা, রোগী দেখা, ক্ষুধার্তকে খাওয়ানো এবং পিপাসিতকে পানি দেওয়া। হাদিসটি খুব পরিষ্কারভাবে দেখায়, মানুষের প্রয়োজনকে অবহেলা করা ছোট বিষয় নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসুস্থ মানুষের খোঁজ নেওয়া আল্লাহর কাছে মূল্যবান আমল।
- ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং পিপাসিতকে পানি দেওয়া বড় নেক কাজ।
- মানুষের কষ্টকে অবহেলা করলে কিয়ামতে জবাবদিহির কথা এসেছে।
- মানবসেবার প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যায়।
