৪৫/৫২. অধ্যায়ঃ
সহাবাহ, তাবিঈ ও তাবি তাব’ঈগণের ফাযীলত
সহিহ মুসলিম : ৬৩৬৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৩৬৬
وَحَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا أَزْهَرُ بْنُ سَعْدٍ السَّمَّانُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " خَيْرُ النَّاسِ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ " . فَلاَ أَدْرِي فِي الثَّالِثَةِ أَوْ فِي الرَّابِعَةِ قَالَ " ثُمَّ يَتَخَلَّفُ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ وَيَمِينُهُ شَهَادَتَهُ " .
আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
সর্বোত্তম লোক আমার যুগের লোক (অর্থাৎ সাহাবীগণ)। তারপর তাদের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ তাবেয়ীগণ। তারপর তাদের সাথে সংশ্লিষ্ট (অর্থাৎ তাবে-তাবেয়ীগণ)। তারপর তিনি বলেন, তৃতীয় অথবা চতুর্থটি সম্পর্কে আমি অজ্ঞাত। তিনি (রাবী) বলেন, তারপর তাদের পরবর্তীতে এমন লোক আসবে যাদের কেউ কেউ শপথের পূর্বে সাক্ষ্য দেবে এবং সাক্ষ্যের পূর্বে শপথ করবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬২৪২, ই.স ৬২৯০
