৩/১৩. অধ্যায়ঃ
হায়িয থেকে গোসলকারিনীর জন্যে রক্তের স্থানে (লজ্জাস্থানে) সুগন্ধযুক্ত কাপড়ের টুকরা বা তুলা ব্যবহার করা মুস্তাহাব
হায়েযের গোসলের নিয়ম: সুগন্ধযুক্ত কাপড় দিয়ে পবিত্রতা
সহীহ মুসলিম : ৬৩৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৩৫
حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، - قَالَ عَمْرٌو حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، - عَنْ مَنْصُورٍ ابْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَأَلَتِ امْرَأَةٌ النَّبِيَّ صلى الله عليه وسلم كَيْفَ تَغْتَسِلُ مِنْ حَيْضَتِهَا قَالَ فَذَكَرَتْ أَنَّهُ عَلَّمَهَا كَيْفَ تَغْتَسِلُ ثُمَّ تَأْخُذُ فِرْصَةً مِنْ مِسْكٍ فَتَطَهَّرُ بِهَا . قَالَتْ كَيْفَ أَتَطَهَّرُ بِهَا قَالَ " تَطَهَّرِي بِهَا . سُبْحَانَ اللَّهِ " . وَاسْتَتَرَ - وَأَشَارَ لَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ بِيَدِهِ عَلَى وَجْهِهِ - قَالَ قَالَتْ عَائِشَةُ وَاجْتَذَبْتُهَا إِلَىَّ وَعَرَفْتُ مَا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ . وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ فِي رِوَايَتِهِ فَقُلْتُ تَتَبَّعِي بِهَا آثَارَ الدَّمِ .
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল যে, কিভাবে সে তার হায়িয থেকে গোসল করবে? হাদীসের রাবী বলেন, আয়িশা (রাঃ) উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ভদ্রমহিলাকে সে কিভাবে গোসল করবে, তা শিখিয়ে দিলেন।তারপর সুগন্ধযুক্ত কাপড় বা তুলা ব্যবহার করবে এবং তা দ্বারা পবিত্রতা অর্জন করবে। সে বলল, এ সুগন্ধযুক্ত কাপড় দ্বারা আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? তিনি বললেন, তা দ্বারা পবিত্রতা অর্জন করো। তিনি বললেন, সুবহানাল্লাহ! (এত সোজা কথাও বুঝ না)। এরপর তিনি (মুখ) সরিয়ে নিলেন।(রাবী বলেন) সুফিয়ান ইবন উয়াইনাহ নিজ মুখের উপর হাত দিয়ে আমাদেরকে ইশারা করে দেখালেন। আয়িশা (রাঃ) বলেন, আমি তাঁকে আমার দিকে টেনে আনলাম। আর রাসূলুল্লাহ (ﷺ) কি বুঝাতে চাচ্ছেন তা আমি বুঝে ফেললাম। অতঃপর আমি মহিলাটিকে বললাম, তুমি তা (সুগন্ধযুক্ত কাপড় বা তুলা) রক্তের স্থানে (লজ্জাস্থানে) বুলিয়ে নিবে। ইবন উমর তাঁর বর্ণিত হাদীসে বলেছেন, তিনি বলেন: আমি বললাম, রক্তের স্থানে সুগন্ধযুক্ত কাপড়টি বুলিয়ে নাও।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৩৯, ইসলামীক সেন্টারঃ ৬৫৪
সহীহ মুসলিম হাদিস ৬৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক মহিলা রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে জানতে চান, হায়েয থেকে পবিত্র হওয়ার পর কিভাবে গোসল করবেন। নবীজি (صلى الله عليه وسلم) তাঁকে গোসলের পদ্ধতি শেখান এবং এরপর সুগন্ধযুক্ত কাপড় বা তুলা ব্যবহার করে পবিত্রতা অর্জনের কথা বলেন। মহিলা যখন বুঝতে পারেননি, তখন নবীজি (صلى الله عليه وسلم) সংক্ষিপ্তভাবে আবার বলেন। আয়িশা (রাঃ) বিষয়টি বুঝে মহিলাকে কাছে টেনে বলেন, তা রক্তের স্থানে বুলিয়ে নিতে হবে। এই বর্ণনা হায়েযের গোসল, নারী পবিত্রতা এবং লজ্জার সঙ্গে জ্ঞান শেখার সুন্দর উদাহরণ। এখানে ভাষা সংযত, কিন্তু প্রয়োজনীয় বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হায়েয থেকে পবিত্র হওয়ার গোসলের নিয়ম শেখা জরুরি।
- সুগন্ধযুক্ত কাপড় বা তুলা দিয়ে রক্তের স্থানে পরিষ্কার করার কথা এসেছে।
- লজ্জার বিষয়েও প্রয়োজন হলে দীন শেখা উচিত।
- আয়িশা (রাঃ) নারীদের বুঝতে সহায়তা করেছেন।
